বুধহাটায় ব্যবসায়ীর রক্তাক্ত জখম করে টাকার ব্যাগ ছিনতাই
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী নিত্য ঘোষকে ভারী কিছু দিয়ে আঘাত করে টাকার ব্যাগ ছিনতাই করা হয়েছে। গুরুতর আহত নিত্য ঘোষের মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন।
জানাগেছে, ব্যবসায়ী নিত্য ঘোষ সোমবার হাটের বেচা কেনা শেষে রাত ৯.৩০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে বুধহাটা কাছারী বাড়ীর সন্নিকটে ফাঁকা স্থানে পৌঁছলে দুস্কৃতকারীরা প্রথমে পিছন দিক থেকে ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করলে হতভম্ভ হয়ে ঘুরতেই আরেক বাড়ি মারলে তিনি পড়ে যান।
এসময় দুস্কৃতকারীরা তার হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত চলে যায়। খবর পেয়ে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। ছিনতাইকারী একজনকে দেখতে পেয়েছেন, তার শরীর হালকা বলে জানান আহত ব্যবসায়ী। ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের মনে ভীতির সৃষ্টি হয়েছে।
« আশাশুনিতে দু’দিনের পুষ্টি কর্ম-পরিকল্পনা সভার সমাপনী অনুষ্ঠান (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


