সাতক্ষীরা জেলা মেডিকেল টেকনোলজিস্টদের মিলনমেলা অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা মেডিকেল টেকনোলজিস্টদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ মে) রাতে আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরাস্থ লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. মোঃ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের হাসপাতালের হেপাটোলজি ও অনকোলজি বিভাগের ডা. মেহেদী হাসান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজিষ্ট ডা. শাহরিয়ার মামুন,সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলোজিষ্ট আব্দুল হালিম। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব অঙ্কর বড়ুয়া, আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ইকতিয়ার উদ্দিন, কর্পোরেট অফিসার হাসিবুর রহমান সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সত্বাধিকারী ও বিভিন্ন টেকনোলজিস্টবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং ইনর্চাজ মোঃ মনিরুল ইসলাম মনি।
সম্পর্কিত সংবাদ
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…
স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
ডেস্ক নিউজ: সাতক্ষীরা সদর উপজেলাধীন অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহু অনিয়ম-দুর্নীতির হোতাবিস্তারিত…


