সুন্দরবনের বিষ প্রয়োগ করা ১৫০ কেজি চিংড়ি জব্দ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের বন রক্ষীরা ও নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সুন্দরবন হতে বিষ প্রয়োগ করে মারা ১৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে। গতকাল রবিবার (৪ মে) সকাল ৮ টার দিকে শিবসা নদীতে অভিযান চালিয়ে এ সকল চিংড়ি মাছ জব্দ করা হয়। খুলনা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, লোকজন পরিবহনকারী একটি ইঞ্জিন চালিত ট্রলার হতে মাছগুলো জব্দ করা হয়েছে। তবে মাছের মালিক খুজে পাওয়া যায়নি। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী বলেন, জব্দকৃত অবৈধ চিংড়ি মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার, কোস্টগার্ডের নলিয়ানের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ শরিফুল ইসলাম সহ বন বিভাগ ও কোস্টগার্ডের সতন্যরা।






সম্পর্কিত সংবাদ

  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬