ঝাউডাঙ্গা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন এলাকা পরিদর্শন
ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের নেতৃত্বে গত বরিবার বিকাল ৪ টায় একটি প্রতিনিধি দল অত্র ইউনিয়নের জলাবদ্ধতা সৃষ্টির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি শনাক্ত ও নিরসনের উপায় খুঁজতে সরজমিনে পরিদর্শন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আবু বিল্লাল হোসেন, ইউ.পি সদস্যবৃন্দ, অত্র ইউনিয়ন জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারী আবু মুছা, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মাও.মহিদুল ইসলাম, বিএনপি নেতা মোঃ কায়েস আলী, বাজার কমিটি জয়েন্ট সেক্রেটারী মোকলেছুরবিস্তারিত…
লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট আনসার ব্যাটালিয়নে (৩৪ বিএন) পরিচালক ও অধিনায়ক মোঃ কামারুজ্জামান। আজ ১২ আগষ্ট সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অধিনায়ক তার দপ্তরের সামনে একটি আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে অধিনায়ক মোঃ কামারুজ্জামান বলেন, “একটিবিস্তারিত…
সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে যুব দিবস পালিত
সাতক্ষীরা সংবাদদাতা: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর যুব বিভাগের উদ্যোগে নানা আয়োজনে যুব দিবস পালিত হয়েছে। ১২ আগস্ট বিকাল সাড়ে ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা যুব বিভাগের সভাপতি উপা: ওমর ফারুক, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর যুববিভাগের সভাপতি আবুবিস্তারিত…
আশাশুনিতে পেশাজীবি বিভাগের উপজেলা বৈঠক অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনি উপজেলা পেশাজীবী বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২আগস্ট)বিকাল ৪ টায় আশাশুনি আল- আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা আতাউর রহমান। সেক্রেটারী মাওলানা আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিভাগের উপদেষ্টা আবু মুছা তারিকুজৃজামান তুষার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিক্ষা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বারী,ব্যবসায়ী সংগঠন (আই বি ডব্লিউ এফ)এর উপজেলা সভাপতি এ বিএম আলমগীর পিন্টু,আনুলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুল ইসলাম,ডাক্তার আবু জাহাম,মোঃ মহসিন আলম,কামরুল ইসলাম,ডাক্তার আব্দুল্লাহ আলবিস্তারিত…
পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের
জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয়বিস্তারিত…
খুলনা জেলা স্কুলের শিক্ষক আলাল হুদার দাফন সম্পন্ন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের কৃতি সন্তান খুলনা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও দরগাহপুর কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ আলাল হুদা (হুদা স্যার)-এর দাফন কাজ সম্পন্ন হয়েছে। রবিবার দ্বিতীয় জানাজা নামাজ শেষে দরগাহপুর পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে জোহর নামাজের পরে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। ঐদিন এশা বাদ খুলনা জেলা স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শেখ আলাল হুদা স্যার দরগাহপুর সিদ্দীকীয়াবিস্তারিত…
১৩ আগস্টের কর্মসূচি সফল করতে কলারোয়ায় শিক্ষকদের প্রস্তুতি সভা
কামরুল হাসান।। কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিষ্ঠান প্রধানদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সমিতি’র নিজস্ব ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান। সভায় আগামী ১৩ আগস্ট বুধবার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট আয়োজিত জাতীয় প্রেসক্লাবের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ সভায় প্রত্যেক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক ও একজন শিক্ষক প্রতিনিধিসহ দু’জন করে শিক্ষক ঢাকার সমাবেশে যোগদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষকদের সমাবেশে যোগদানের জন্য প্রয়োজনীয় পরিবহনের ব্যবস্থা শিক্ষক সমিতির পক্ষ থেকে বহন করার সিদ্ধান্তটিবিস্তারিত…
সীমান্ত সুরক্ষায় ২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত
সীমান্ত এলাকায় নজরদারী বাড়াতে আনুষ্ঠানিকভাবে ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশন কোর এবং ৮০টি পাবে দেশটির বিমানবাহিনী। এই হেলিকপ্টারগুলো দিনরাতের ঝটিকা অভিযান, সীমান্ত নজরদারি, সৈন্য ও সরঞ্জাম পরিবহণ, সমরাস্ত্র ও আহতদের দ্রুত বহন, অনুসন্ধান ও উদ্ধারে এবং দুর্যোগে বেসামরিক সহায়তায় ব্যবহৃত হবে। মূলত পাঁচ দশক ধরে থাকা পুরোনো চেতক ও চিতা হেলিকপ্টারগুলোকে সময়োপযোগী বদলে ফেলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোনো মডেলগুলো আধুনিক যুদ্ধক্ষেত্র ও পাহাড়ি অঞ্চল যেমন লাদাখ বা সিয়াচেনের মতো এলাকায় তেমনভাবে কাজেবিস্তারিত…
এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টার পর থেকে নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ঢাকা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। তাদের কেউ এক বিষয়ে, কেউ দুই বা ততোধিক বিষয়ে আবেদন করেছে। মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। অন্যান্য বোর্ড মিলিয়ে এ সংখ্যা আরও বেশি। ঢাকা বোর্ডের সবচেয়ে বেশি ফল পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছে গণিত বিষয়ে- ৪২ হাজার ৯৩৬টি।বিস্তারিত…
গাজা দখল ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক তুরস্কের
বিশ্বের মুসলিম দেশগুলোকে একজোট হয়ে বর্বর ইসরায়েলের গাজা নগরী দখল পরিকল্পনার বিরুদ্ধে বৈশ্বিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাতের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। খবর রয়টার্সের। এর আগে, শুক্রবার আঞ্চলিক শক্তি মিসর ও তুরস্ক উভয়ই ইসরায়েলের গাজা নগরী দখলের ওই পরিকল্পনার নিন্দা জানায়। আঙ্কারা বলেছে, এটি ইসরায়েলের ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির’ নতুন ধাপ এবং পরিকল্পনা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপ নেওয়া উচিত। ইসরায়েল অবশ্য গাজায় তাদের কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকারবিস্তারিত…


