সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে যুব দিবস পালিত
সাতক্ষীরা সংবাদদাতা: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর যুব বিভাগের উদ্যোগে নানা আয়োজনে যুব দিবস পালিত হয়েছে।
১২ আগস্ট বিকাল সাড়ে ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা যুব বিভাগের সভাপতি উপা: ওমর ফারুক, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর যুববিভাগের সভাপতি আবু তালেব, সদর ডুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
সভায় বক্তরা বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়— বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই। বক্তরা আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালি বের হয়ে নিউমার্কেট মোড়, খুলনারোড মো হয়ে নারকেলতলা মোড় হয়ে পূনরায় শহীদ আব্দুর রাজ্জাক এসে মিছিলটি শেষ হয়।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
এসএম আব্দুল্লাহ :: কলারোয়া ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ খলিলুর রহমান(৫৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতবিস্তারিত…
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
নিজম্ব প্রতিনিধি :: সংবাদ প্রচারের পর সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃবিস্তারিত…


