সীমান্ত সুরক্ষায় ২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত
সীমান্ত এলাকায় নজরদারী বাড়াতে আনুষ্ঠানিকভাবে ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন।
এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশন কোর এবং ৮০টি পাবে দেশটির বিমানবাহিনী।
এই হেলিকপ্টারগুলো দিনরাতের ঝটিকা অভিযান, সীমান্ত নজরদারি, সৈন্য ও সরঞ্জাম পরিবহণ, সমরাস্ত্র ও আহতদের দ্রুত বহন, অনুসন্ধান ও উদ্ধারে এবং দুর্যোগে বেসামরিক সহায়তায় ব্যবহৃত হবে।
মূলত পাঁচ দশক ধরে থাকা পুরোনো চেতক ও চিতা হেলিকপ্টারগুলোকে সময়োপযোগী বদলে ফেলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরোনো মডেলগুলো আধুনিক যুদ্ধক্ষেত্র ও পাহাড়ি অঞ্চল যেমন লাদাখ বা সিয়াচেনের মতো এলাকায় তেমনভাবে কাজে আসছে না।
শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ (আরএফআই) জারি করেছে। এই প্রাথমিক তথ্য সংগ্রহের ধাপ আগামী ২২ অগাস্টের মধ্যে শেষ করা হবে এবং তারপর ধাপে ধাপে নির্মাতাদের সঙ্গে দরপত্র ও আলোচনার কাজ শুরু হবে।
ভারত প্রথমে রাশিয়ার Kamov Ka-226T নিয়ে চিন্তা-ভাবনা করছিল। তবে এখন ভারতীয় হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি LUH-ও বিবেচনায় নিয়েছে। বিশেষ করে ‘মেক ইন ইন্ডিয়া’ ও প্রযুক্তি হস্তান্তরের দিক মাথায় রেখে এই সিদ্ধন্ত নিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির সরকারি সূত্র বলছে, ধাপে ধাপে ইন্ডাকশন শুরু হতে পারে এবং পুরো পরিবর্তন সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লাগবে।
পুরোনো চেতক-চিতার যুগ শেষ করে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনী এখন দ্রুতগতির আধুনিক, বহুমুখী হেলিকপ্টার পাচ্ছে—যা সীমান্তে অভিযানে ও উদ্ধারকাজে বড় ভূমিকা রাখবে বলে দেশটির সশস্ত্রবাহিনী মনে করছে।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


