কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের (১৮-২৪ আগস্ট) উদ্বোধন করা হয়েছে। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’- এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে সোমবার র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, পুরস্কার প্রদান করা হয়।মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। দিবসের শুরুতে মৎস্য সপ্তাহের প্রচার সম্বলিত এক র্যালি কলারোয়া পৌরসহ প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা সভাপতিত্বে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেনবিস্তারিত…
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেজ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ) বিকালে সদর উপজেলা জামায়াতের কার্যালয়ে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক । উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য জামশেদ আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হোসেন। এছাড়াও উপজেলা জামায়াতের নায়েবেবিস্তারিত…
রাজশাহীতে তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ এর শুভ উদ্বোধন
ডেস্ক রিপোর্ট :: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা সভাকক্ষে গত শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে “তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় আফিয়া আখতার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার, রাজশাহী,জনাব মোঃ রেজাউল করিম- সভাপতি, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন, জনাব এস এম সালাউদ্দীন রতন, সহ-সভাপতি, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন, জনাব মোঃ মোজাফফর হোসেন বুলু, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক, রাজশাহী তায়কোয়ানদো দোজাং, জনাব মুমিত হাসান ব্রাইট, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক, রাজশাহী বিভাগীয়বিস্তারিত…
মাও. মনিরুজ্জামনকে দেখতে হাসপাতালে গেলেন সদর উপজেলা জামায়াত নেতৃবৃন্দ
নিউজ ডেক্স : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা আগরদাঁড়ী ইউনিয়নের আমীর মাওলানা মনিরুজ্জামানকে দেখতে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে গেলেন জামায়াতের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে অসুস্থতার খোঁজ-খবর নিতে মাওলানা মনিরুজ্জামানকে দেখতে যান সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।এ সময় মহান রাব্বি কারিমের দরবারে তাঁর জন্য দোয়া-মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারী মুহাদ্দিস আলাউদ্দীন, সদর উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ রবিউল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, সদর উপজেলা মিডিয়াবিস্তারিত…
কলারোয়ায় বিএনপি নেতা রফিকুল ইসলামের ইন্তেকাল
কামরুল হাসান।। কলারোয়ার হেলাতলা ইউনিয়নের বিএনপির ত্যাগী নেতা ও দীর্ঘদিনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম(৬৭) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে তিনি সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার ব্রজবাকসা। পিতার নাম মৃত হোসেন আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সাতক্ষীরা থেকে মরদেহ তাঁর নিজ বাড়ি বজ্রবাকসাবিস্তারিত…
কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
কলারোয়া প্রতিনিধি।। কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকেলে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিব বলেন, জনগণ হাসিনার দুঃশাসনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে। আমাদের সংঘবদ্ধভাবে জিয়াউর রহমানের আদর্শ আর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়েবিস্তারিত…
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একইসাথে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অপরাধ আমলে নিয়ে সব আসামির বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ১২১/১২১ক/১২৪ (ক) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে, আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবারবিস্তারিত…
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিসীম- উপমহাপরিচালক
এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানোর জন্য সবুজ বনায়নের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ রোপণের মাধ্যমে এ সবুজ বনায়ন গড়ে তুলতে হবে। শুধু বৃক্ষ রোপণ করলেই হবেনা। রোপনকৃত বৃক্ষগুলো নিজের সন্তানের মত পরিচর্যা করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে উপযুক্ত কথাগুলি বলেন। রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে ১২ আগষ্ট বৃক্ষ রোপণ কমসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি, আলোচনা সভা,বিস্তারিত…
কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাবেক ইউপি সদস্যর সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রার মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কয়রা সদর ইউনিয়ানের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ রেজাউল করিম। বুধবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ১২ আগস্ট কয়রা উপজেলা প্রেসক্লাবে ১নং কয়রা মাঝের আইট গ্রামের আনিছুর রহমান আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে অভিযােগ করেছে তা সঠিক নয়। অভিযােগটি সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট। ওই ধরনের কোন কাজের সাথে আমি সম্পৃক্ত নেই। আমি উক্ত ওয়ার্ড থেকে বার বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। সে জন্য প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ইর্ষানিতবিস্তারিত…
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার কপিলমুনিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মামভাবে হত্যা করার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ আগস্ট বেলা ১১ টার সময় কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ,বিস্তারিত…


