কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরুল হাসান।। কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মুসা কালিমুল্লাহ কারিমের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনার সম্পাদক সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইছ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুলবিস্তারিত…

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

চলতি শিক্ষাবর্ষ ২০২৫-২৬ এর একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে। এদিকে, ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশের ঘোষণার সঙ্গে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজ পেয়েছেন, তাদেরক নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর

আগামী ১০ সেপ্টেম্বর সারা দেশের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর এ বিষয়ে দাবি/আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। পরে ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বুধবার (২০ আগস্ট) জেলা নির্বাচন অফিসারদের পাঠানো এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়। নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ কমিশনে অনুমোদিত হয় এবং ওই নীতিমালা গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮বিস্তারিত…

মেসির সঙ্গেই ক্যারিয়ারের ইতি টানতে চান সুয়ারেজ

লিওনেল মেসির সঙ্গে লুইস সুয়ারেজের বন্ধুত্বটা আজকালের নয়। বার্সেলোনায় থাকার সময় থেকে শুরু। এরপর দুজনের পথ ভিন্ন বাঁক নিলেও ক্যারিয়ারের শেষ দিকে এসে দুজনই আবার এক হয়েছেন। খেলছেন ইন্টার মিয়ামিতে। এরই মাঝে মেসির সঙ্গে সুয়ারেজের বন্ধুত্বটাও গাঢ় হয়েছে আরও। এ কারণেই হয়তো মিয়ামিতে মেসির পাশে থেকেই ফুটবলকে বিদায় জানাতে চান লুইস সুয়ারেজ। ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তি শেষের পথে, তবে তিনি চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়েছেন। বার্সেলোনায় ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন মেসি-সুয়ারেজ। ওই সময় চারটি লা লিগা, চারটি কোপা দেল রে, দুটি সুপারকোপা, একটি করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপারবিস্তারিত…

জুলাই মাসে সড়কে ঝরল ৩৮০ প্রাণ : বিআরটিএ

জুলাই মাসে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৪২ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিভাগীয় অফিসের মাধ্যমে এসব দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন, আহত ১৫১ জন। চট্টগ্রাম বিভাগে ১০০টি দুর্ঘটনায় নিহত ৮৯ জন, আহত ৯২ জন। রাজশাহী বিভাগে ৪৯টি দুর্ঘটনায় নিহত ৫৩ জন, আহত ৪৫ জন। খুলনা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় নিহত ৪৩ জন, আহত ৫০ জন। বরিশাল বিভাগে ২৫টিবিস্তারিত…

শোকবার্তা

ইয়াং মুসলিম জেনারেশনের সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল হান্নানের সহধর্মিণী খালেদা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইয়াং মুসলিম জেনারেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং সাতক্ষীরা নিউজ-এর প্রধান উপদেষ্টা আনিসুর রহমান গাজী। সূদুর আমেরিকা থেকে সংবাদ পেয়ে সাতক্ষীরা নিউজ-এর প্রতিনিধির কাছে এক টেলিফোন বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। উক্ত শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। -প্রেস বিজ্ঞপ্তি

নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না।’ তিনি সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ‘মব জাস্টিস’ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার ‘মব জাস্টিস’ কমানোর চেষ্টা করছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৫ আগস্ট ঘিরে ফুল দেয়ার বিষয়ে আমাদের নির্দেশনা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’ চাকরিবিধি অনুযায়ীবিস্তারিত…

চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা নির্বাচনী রোডম্যাপ চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আখতার আহমেদ বলেন, ‘নির্বাচনী রোডম্যাপের বিষয়ে আমরা বলেছিলাম, তা এই সপ্তাহেই ঘোষণা দেবো। ইতোমধ্যে এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এখন কমিশনে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। কর্মপরিকল্পনা মূলত আন্তঃঅনুবিভাগীয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। সবকিছু সমন্বয়ের পর আমরা আশা করছি, এ সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা সম্ভববিস্তারিত…

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন,আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সোমবার(১৮ আগস্ট) সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বের করা হয় র‍্যালি। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ কমপ্লেক্স পুকুরে ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। “অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে মেরিন ফিসারিজবিস্তারিত…

আশাশুনিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাঁতীদলের দোয়া মাহফিল

এস,এম মোস্তাফিজুর রহমান।।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন (৮০তম জন্মবার্ষিকী) উপলক্ষে সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় আশাশুনি বাজার চাঁদনী চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতীদলের আহবায়ক আমির হোসেন বাদশা’র সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসানের সঞ্চালনায় দোয়া মাহফিলে আলোচনা রাখেন উপজেলা তাঁতীদলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক সোহাগ আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়ন আহবায়ক বিল্লাল হোসেন,সিনিয়র যুগ্ন আহবায় আমিনুর রহমান,সদস্য সচিব সাদ্দাম হোসেন,খাজরা ইউনিয়ন তাঁতীদল নেতা আজিজুল ইসলাম,আজিজুল ইসলাম লিপু,কুল্যা ইউনিয়নের আলম সরদার(সাদ্দাম),কামরুল ইসলাম সহ উপজেলা ও বিভিন্নবিস্তারিত…