আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন,আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সোমবার(১৮ আগস্ট) সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে বের করা হয় র‍্যালি। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ কমপ্লেক্স পুকুরে ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। “অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,সিনিঃ মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জাতীয় মৎস্যজীবি সমিতি জেলা আহবায়ক খায়রুল আহসান,সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম,শাহারুজ্জামান, এইচ এম জামান। অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ ক্লাস্টার পদ্ধতিতে মাছ চাষী শাহারুজ্জামান,২য় স্থান অধিকারী চাষী আঃ হান্নান পাড় ও মাটির পুকুরে গলদা পিএল উৎপাদনকারী এইচ এম জামানকে ক্রেস্ট প্রদান করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা
  • আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা