আশাশুনিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাঁতীদলের দোয়া মাহফিল

এস,এম মোস্তাফিজুর রহমান।।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন (৮০তম জন্মবার্ষিকী) উপলক্ষে সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় আশাশুনি বাজার চাঁদনী চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতীদলের আহবায়ক আমির হোসেন বাদশা’র সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসানের সঞ্চালনায় দোয়া মাহফিলে আলোচনা রাখেন উপজেলা তাঁতীদলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক সোহাগ আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়ন আহবায়ক বিল্লাল হোসেন,সিনিয়র যুগ্ন আহবায় আমিনুর রহমান,সদস্য সচিব সাদ্দাম হোসেন,খাজরা ইউনিয়ন তাঁতীদল নেতা আজিজুল ইসলাম,আজিজুল ইসলাম লিপু,কুল্যা ইউনিয়নের আলম সরদার(সাদ্দাম),কামরুল ইসলাম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশাশুনি থানা জামে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ।






সম্পর্কিত সংবাদ

  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার