‘মানবতাবিরোধী অপরাধে জড়িত আ.লীগের কেউই রেহাই পাবে না’

মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কেউই ছাড় পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আওয়ামী লীগ আমলে সংগঠিত বিচারবহির্ভূত হত্যা ও গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহের মধ্যে দাখিল করা হবে বলে জানান তিনি।

সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর। তাজুল ইসলাম বলেন, ‘গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না। প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে।’

আজ চব্বিশের গণআন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ১৪ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল- ২।

এছাড়া ট্রাইব্যুনাল- ১ এ শেখ হাসিনাসহ তিন আসামির মামলায় দ্বিতীয় দিনের মতো মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন জেরা করেন।






সম্পর্কিত সংবাদ

  • সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর