বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ’র ৫৪তম শাহাদাত বার্ষিকী

বেনাপোল প্রতিনিধি : আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাত বার্ষিকী। ১৯৭১ সালের এ দিনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন তিনি। এদিন পাকিস্তানের হানাদারবাহিনী কে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ শেখ। পরে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়। আজ সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর সমাধি স্থলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় গার্ড অব অনারবিস্তারিত…

কয়রার ফুলতলা বাজারে জামায়াত নেতা মাওলানা আবুল কালামের গন সংযোগ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় উপজেলা কয়রা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতার শিকার হয়ে এসেছে। কয়রা সবসময় অবহেলিত থেকেছে। এই জনপদের মানুষের জীবন যাত্রার মান ও সার্বিক উন্নয়নে সকলেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনের বনদস্যু দমন করা , সুন্দরবনে ইকো ট্যুরিজম গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা, কৃষি খাত উন্নয়ন, বন্ধ স্লুইসবিস্তারিত…

সাতক্ষীরায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ইউনাইটেড বেবিল্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলে ইউনাইটেড বেবিল্যান্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকালে কদমতলা বাজার সংলগ্ন এলাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ফিতা ও কেক কেটে ইউনাইটেড বেবিল্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের। ইউনাইটেড বেবিল্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান প্রফেসর গাজী আবুল কাশেম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক এস এম আকবর হোসেন, রসুলপুরবিস্তারিত…

আশাশুনি বাইপাস সড়কে তাল বীজ বপন উদ্ভোধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি সদরের বাইপাস সড়কের মানিকখালী রোডে তাল বীজ বপন উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার(০৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাল বীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। জলবায়ু অভিযোজন ও ন্যায্যতায় পরিবেশ পাঠশালা কর্মসূচীর আওতায় উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থার (CERIO:Coastal Environment Research & Improvement Organization) এর বাস্তবায়নে এ কর্মসুচীর উদ্ভোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন আশাশুনি সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শরীতুল্লাহ। CERIO প্রকল্পের নির্বাহী পরিচালক শাহীন ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ইউপি সদস্য আব্দুস সালাম,ইউপি সদস্য মহানন্দ মন্ডল, প্রাক্তন শিক্ষক নফিল উদ্দিন,প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন অধীকারী,সরকারি কর্মকর্তা মেরিনবিস্তারিত…

আনসার ও ভিডিপি’র মহাপরিচালক কুমিল্লা রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করলেন

এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি সম্প্রতি কুমিল্লা রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন। গত ৩ সেপ্টেম্বর তিনি ব্রাহ্মণবাড়িয়া আনসার ব্যাটালিয়ন (১৫ বিএন), আনসার ভিডিপি কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা রেঞ্জ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার পরিচালক মোহাঃ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে মহাপরিচালককে ব্রাহ্মণবাড়িয়া আনসার ব্যাটালিয়নের (১৫ বিএন) পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ব্যাটালিয়নের পরিচালক মো. জানে আলম সুফিয়ান, পিএএমএস, পিভিএমএসবিস্তারিত…

আশাশুনিতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির দুই অংশ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার(৩ সেপ্টেম্বর) বিকালে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপি(একাংশ) ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সভাপতিত্বে ও যুবদলের সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক আহবায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন,সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ। অন্যদের মধ্যে বক্তব্যবিস্তারিত…

কলারোয়ায় নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে সৌজন্য মতবিনিময়

কামরুল হাসান।। কলারোয়ায় নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে সৌজন্য মতবিনিময় করেছেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির (রেজিঃ১২০৬৮) নেতৃবৃন্দ। এ সময় সদ্য যোগদানকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমানকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বুধবার উপজেলা শিক্ষা অফিসে সমিতির সভাপতি আরিফুজ্জামান কাঁকনের নেতৃত্বে সৌজন্য মতবিনিময়কালে শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মঈনুজ্জামান মিলন, সিনিয়র সহ-সভাপতি মহিলা রেশমা খাতুন, সহ-সভাপতি আসাদুল ইসলাম, সহ-সভাপতি আছিয়া খাতুন, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মামুন, ইয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইমামুর রহমান, হাফিজুর রহমান রাজিব, নবকুমার দাস, মৃত্তিকা দাস, চামেলী খাতুন, নাজমা পারভীন রিনা,বিস্তারিত…

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরুল হাসান।। কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র‍্যালি। এসকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাতক্ষীরা ১,সংসদীয় আসনের টিম লিডার আবুল হাসান হাদী। বুধবার বিকেলে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিতবিস্তারিত…

মাধবকাটি বাজারে জামায়াতের আলোচনা সভা ও নির্বাচনী অফিস উদ্বোধন

এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাজার বিশ্বাস মার্কেটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের নমিনী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি জামায়াতের আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা, সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন। জামায়াতে ইসলামী ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারিবিস্তারিত…

মালয়েশিয়ায় রাতের আঁধারে ব্যাপক ধরপাকড়, ৪০০ বাংলাদেশি আটক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী বড়সড় অভিযান চালানো হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরে রাতের আঁধারে চালানো এই অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে প্রায় ৪০০ জন বাংলাদেশি। এছাড়া আটককৃতদের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় রাতের বেলায় চালানো অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় বিভিন্ন দেশের শত শত অভিবাসী টেবিলের নিচে লুকিয়ে,বিস্তারিত…