যশোর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি :: যশোরের পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে যশোর সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) ও দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।

এদিকে নিহত তাওহীদ হাসানের নানা তরফ আলী জানান, তার জামাই ও মেয়ে তার বাড়িতে বসবাস করেন। আজ সকালে সবার অজান্তে তাওহীদ খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষণা করে।

নিহত আপনের চাচা জানান, তার ভাইপো মায়ের সাথে নানা বাড়ি সাতমাইল গ্রামে বেড়াতে যায়। আজ দুপুর ১২টার দিকে সে খালাতো ভাই মুজাহিদের সাথে বাড়ির পাশে লাউখালি বাওড়ে মাছ ধরতে নামে। এসময় তারা পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এরপর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, ওই দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬