আশাশুনিতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা।।সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে পরীক্ষায় ৪র্থ হতে ১০ম শ্রেণির ৪৪৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে ৪র্থ শ্রেণিতে ৮২ জন,৫ম শ্রেণিতে ৯০ জন,৬ষ্ঠ শ্রেণিতে ৬৫ জন,৭ম শ্রেণিতে ৭৭ জন,৮ম শ্রেণিতে ৬৩ জন,৯ম শ্রেণিতে ২৩ জন ও ১০ম শ্রেণিতে ৪৫ জন ছাত্রছাত্রী রয়েছে। ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টার পরীক্ষায় পাঠ্য পুস্তকের উপর ৯৫ ও সাধারণ জ্ঞানের ৫ মার্কের প্রশ্ন ছিল। এছাড়া ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণিতে ভুল উত্তরের ক্ষেত্রে ০.২০ মার্ক কর্তন করা হবে। সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুলে উত্তীর্ণদের মাঝে সনদ,ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হবে। শ্রেণি ভিত্তিক সর্বোচ্চ মার্ক প্রাপ্ত এক করে ৭ শ্রেণির ৭ জনকে একটি করে বাই সাইকেল প্রদান করা হবে। কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন মোখলেছুর রহমান। ফাউন্ডেশনের ভাইচ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত ও জেলা প্রতিনিধি আনিছুর রহমান পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন। একই সময় ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার প্রতাপনগরে এবং জেলার সকল উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক।। টাকা দাবি করে মেসেজ
  • আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
  • আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারের ৩ টি সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান
  • আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা
  • আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন
  • আশাশুনিতে চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেফতার-২
  • ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ..অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ।
  • দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে,আবার কেহ স্বৈরাচারী হয়ে উঠলে দেশের জনগণ সহ্য করবে না