আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রশিক্ষন অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। প্রশিক্ষনে আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা করার জন্য ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া গ্রাম আদালতের ত্রৈমাসিক রিপোর্ট করার নিয়ম সম্পর্কে আলেচনা করেন এবং অংশ গ্রহনকারীদের কয়েকটি গ্রুপে ভাগ করে ইউনিয়ন থেকে উপজেলায় প্রেরনকৃত ফরম-১৭ হাতে কলমে অনুশীলন করান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম উপজেলায় প্রেরনের নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণ পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


