ভূমিহীন আন্দোলন সম্পাদকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সভা

নিউজ ডেস্ক :: বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং তার বাড়ি-ঘর লুটপাটের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় চালতলা বাজারস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি আশরাফুল গাজী এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুস সাত্তার। এছাড়াও বক্তব্য রাখেন ইউসুফ আলী, বিল্লাল, মনিরা পারভীন, খাদিজা, সালমা, খুকু প্রমূখ। সমগ্র সভা পরিচালনা করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার মোঃ মনিরুজ্জামান মনির। বক্তারা বলেন, গত রবিবার বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক রেজাউল ইসলামের বাড়ি-ঘরবিস্তারিত…

কলারোয়া ইউসিসিএ লিঃ এর সভাপতি নির্বাচিত হলেন সাইফুল্লাহ আজাদ

 কলারোয়া প্রতিনিধি ।। কলারোয়া ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাইফুল্লাহ আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতিসহ ৪ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন: সহ-সভাপতি আবুল কাশেম গাজী এবং সদস্য সামছুল হক, আলী বক্স গাজী, মোবারক আলি বিশ্বাস ও রুহুল আমিন। অপরদিকে মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না পারভীন। সূত্রমতে, তফশিল অনুযায়ী মঙ্গলবার ( ৮ অক্টোবর) বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। সভাপতি ও সহ-সভাপতিসহ ৪ পুরুষ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ব্লক-৫ ও ব্লক-৬ এ একাধিক প্রার্থী থাকায় ওই দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়। বিস্তারিত…

নাছিম ফারুক খান মিঠু’র নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠুর নামে সাতক্ষীরা সদর থানায় হামলা ও ভাঙচুরের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতি, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কামরুজ্জামান মুকুল’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতিকে হয়রানি করার লক্ষ্যেবিস্তারিত…

জেনে নিন ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের ম্যাচের দিনক্ষণ

নিউজ ডেস্ক :: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব এবং ইউরোপের নেশনস লিগের ম্যাচগুলোতে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, ফ্রান্সের মতো দলগুলো। তবে সবকিছু ছাপিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলো। আইনের ফাঁক গলে টিকে আছেন বিসিবির পলাতক পরিচালকেরা পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল ফুটবলের অবস্থা এখন করুণ। সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তারা প্যারাগুয়ের কাছেও হেরেছে! ৮ ম্যাচে ৪ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পাঁচ নম্বরে! তার ওপর চোটের কারণে ছিটকে গেছেন এক নম্বর গোলকিপার অ্যালিসন বেকার এবং তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুসবিস্তারিত…

রাজবাড়ীতে পানিবন্দি শতাধিক পরিবার

নিউজ ডেস্ক :: রাজবাড়ীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয়ে পানিবন্দি হয়ে রয়েছে রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের শতাধিক পরিবার। বাড়িতে পানি জমে থাকায় গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। বাড়ছে পানিবাহিত রোগ। ভুক্তভোগীদের অভিযোগ ড্রেন দিয়ে পানি বের হতে না পারার কারণেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ভবানীপুর লাল মিয়া সড়ক কবরস্থানের সামনে থেকে রাস্তার পাশদিয়ে একটি সরু ড্রেন করা হয়েছিল। যেখান দিয়ে ভবানীপুর মিলপাড়া, কবরস্থান, বড়লক্ষীপুর-ড্রাই আইস ফ্যাক্টরির পেছনের মাঠের পানি বের হতো। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি  ড্রেনের উৎসমুখ বন্ধ করে দিয়েছে। যেটুকু ড্রেন খোলা আছেবিস্তারিত…

ভুল করে অনুশোচনায় ভুগছেন পরীমণি

নিউজ ডেস্ক :: শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জগত নিয়েই আছেন অভিনেত্রী পরীমণি। হঠাৎ করেই জানালেন বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছেন তিনি।গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন পরীমণি। সেখানেই জানালেন তার ভুলের কথা। যার কারণে এখন ভীষণ অনুশোচনায় ভুগছেন এই নায়িকা। পরীমণি বলেন , একটা ভুল করেছি আমি। আমার এই পেট এর নাম পুটু। অনেকেই দেখে থাকবেন হয়তো। পুটু আমার সঙ্গে আছে ১০ বছর ধরে! আমার ছেলে হবার আগে ও সবসময় আমার সঙ্গে ঘেঁষে থাকত। আমার কোলের মধ্যে ঘুমাতো। আমারবিস্তারিত…

পরমাণু জ্বালানির ব্যবস্থাপনা বিষয়ে রাশিয়ায় রূপপুর এনপিপি বিশেষজ্ঞদের প্রশিক্ষণ

নিউজ ডেস্ক :: রাশিয়ার ত্রয়িতস্কে রসাটম গবেষণা ইন্সটিটিউটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক দল বিশেষজ্ঞ ভিভিইআর চুল্লীতে কম্পিউটার বিশ্লেষণ ট্যুল ব্যবহারের মাধ্যমে পরমাণু জ্বালানির ব্যবস্থাপনা বিষয়ে তিন সপ্তাহের প্রশিক্ষণ লাভ করেছেন। রসাটম জ্বালানি বিভাগ কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন তাত্ত্বিক পদার্থবিদ্যা, কম্পিউটেশনাল গনিত এবং আধুনিক প্রকৌশল ক্ষেত্রে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞবৃন্দ। প্রচণ্ড শক্তি নিয়ে ফ্লোরিডার দিকে এগোচ্ছে হারিকেন মিল্টন বাংলাদেশী প্রকৌশলীদের বিশেষ করে রিয়্যাক্টর ফুয়েল- কুল্যান্ট একটিভিটি (RTOP-CA) কোড বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কোডের মাধ্যমে পরমাণু জ্বালানি রডের অখণ্ডতা এবং ভিভিইআর চুল্লীর প্রাইমারি সার্কিটে ইউরেনিয়ামের বিভাজনের ফলে সৃষ্ট বিভিন্ন পদার্থেরবিস্তারিত…

আজকের দিনটি কেমন যাবে আপনার?

নিউজ ডেস্ক :: রাশিচক্রের ভিত্তিতে আমাদের দৈনন্দিন জীবনে কিছু ইঙ্গিত পাওয়া যায়, যা আমাদের সিদ্ধান্ত গ্রহণে এবং দিনটি কেমন যাবে তা বুঝতে সহায়তা করে। আজ ১০ অক্টোবর ২০২৪, আপনার দিনটি কেমন যাবে? নিজের রাশিফল দেখে জেনে নিন আজকের দিনটি কোন পথে এগিয়ে যাবে এবং কীভাবে আপনি নিজের জীবনকে আরও সুন্দর করতে পারেন। মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) : আজ নতুন সুযোগের দ্বার খুলবে। পেশাগত ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে। তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখুন এবং স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন। বৃষ (২১ এপ্রিল – ২০ মে): দিনটি পরিবারকে সময় দেওয়ার জন্যবিস্তারিত…

হারামাইনে চার নতুন ইমাম নিয়োগ

নিউজ ডেস্ক :: মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববিতে নতুন ইমাম-খতিব নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মক্কা ও মদিনার এ দুই মসজিদের প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান সুদাইস এ নিয়োগের ঘোষণা দেন।মসজিদে হারামের নতুন ইমাম হয়েছেন শায়খ ডক্টর বদর আত-তুর্কি এবং শায়খ ডক্টর ওয়ালিদ আশ শামসান। গত রমজানে এই দুই আলেম স্বাগত ইমাম হিসেবে মসজিদে হারামে দায়িত্ব পালন করেছেন। মসজিদে নববির নতুন ইমাম হয়েছেন শায়খ ডক্টর মুহাম্মদ আলবুরহাজি এবং শায়খ ডক্টর আবদুল্লাহ আলকারাফি। তারাও গত রমজানে স্বাগত ইমাম হিসেবে মসজিদেবিস্তারিত…

বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজের সম্ভাবনা বাড়ল

নিউজ ডেস্ক :: গতকাল জেদ্দায় সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়কমন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়ার সঙ্গে বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সমুদ্রপথে বাংলাদেশি হাজি গ্রহণে সৌদি আরবের সম্মতি রয়েছে বলে সেই বৈঠকে সৌদি মন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। বাংলাদেশের ধর্ম উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই তথ্য জানানো হয়। জেদ্দায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। মন্ত্রী বলেন, সমুদ্রপথে বাংলাদেশ থেকে হাজি প্রেরণে সৌদি সরকারের কোনো বাধা নেই। তবে বন্দর কর্র্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নেব।বিস্তারিত…