শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ হাফিজুল ইসলাম : “মাদক ছাড়ি, খেলা ধরি—সুস্থ, সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আব্দুল গফফার স্মৃতি ফুটবল ময়দানে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাল্যে যুব সংঘ ৪-১ গোলে বেড়াডাঙ্গা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে পরাজিত হয়ে বেড়াডাঙ্গা দল রানার্সআপ হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আকরামুজ্জামান লিটন, মো. বাবলুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শাহিনুর রহমান এবং যুব বিভাগের সভাপতি মো. আল মুজাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন দর্শকরা।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত