কলারোয়া ইউসিসিএ লিঃ এর সভাপতি নির্বাচিত হলেন সাইফুল্লাহ আজাদ

 কলারোয়া প্রতিনিধি ।। কলারোয়া ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাইফুল্লাহ আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতিসহ ৪ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এরা হলেন: সহ-সভাপতি আবুল কাশেম গাজী এবং সদস্য সামছুল হক, আলী বক্স গাজী, মোবারক আলি বিশ্বাস ও রুহুল আমিন। অপরদিকে মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না পারভীন। সূত্রমতে, তফশিল অনুযায়ী মঙ্গলবার ( ৮ অক্টোবর) বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।
সভাপতি ও সহ-সভাপতিসহ ৪ পুরুষ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ব্লক-৫ ও ব্লক-৬ এ একাধিক প্রার্থী থাকায় ওই দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়।  কলারোয়া ইউসিসিএ লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি অনিমেষ কুমার দাশ এবং সদস্য মুর্শিদ আলম ও রাসেল রানা সাক্ষরিত ফলাফল শিটে এ তথ্য নিশ্চিত করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান