মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
কামরুল হাসান।। কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলামসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এদিকে চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য সম্পদ বৃদ্ধি, দেশীয় মাছেরবিস্তারিত…
কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
কামরুল হাসান।। বজ্রপাত নিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কলারোয়ায় ১০০ কিলোমিটার সড়কজুড়ে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কলারোয়ার যুগিখালি গ্রামের তরুণ সিভিল ইঞ্জিনিয়ার যুগিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম এর পুত্র আসিফ ইকবাল চয়ন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ২০২৪ সাল থেকে তিনি এ পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনা করে আসছেন। ২০২৪ ও ২০২৫ সালে উপজেলার ১২ নম্বর যুগিখালী ইউনিয়নের প্রায় ১৪ কিলোমিটার সড়কের দুই পাশে তালবীজ রোপণ করেন আসিফ ইকবাল চয়ন। ইতোমধ্যে রোপণ করা বীজের প্রায় ৭০ শতাংশবিস্তারিত…


