উভয় জগতের সফলতায় আল্লাহভীতি
নিউজ ডেস্ক :: আল্লাহভীতি আদর্শ মানুষের জীবনের মূলভিত্তি। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে মহান আল্লাহকে সম্মান প্রদর্শন এবং তার সম্পর্কে জেনে তাকে ভয় করা, তার আদেশ পালন করা এবং তার নিষেধ থেকে বিরত থাকা। আল্লাহভীতির গুরুত্ব : আল্লাহকে ভয় করার গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ যেমন ক্ষমাশীল, তেমনি কঠোর শাস্তিদাতা। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, ‘হে ইমানদাররা! তোমরা আল্লাহকে ভয় করো যেরূপ ভয় করা উচিত। আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।’ (সুরা আলে ইমরান ১০২) এ আয়াত থেকে বুঝা যায়, আল্লাহকে যথার্থরূপে ভয় করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে যথার্থভাবে ভয়বিস্তারিত…
নাজেহাল ইংলিশ বোলাররা, পিটারসেন-ভনের কাঠগড়ায় পিচ
নিউজ ডেস্ক :: মুলতান টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানি ব্যাটারদের দাপটে খুব একটা সুবিধা করতে পারছে না ইংল্যান্ডের বোলাররা। প্রথম দিনেই সেঞ্চুরি তুলেছেন পাকিস্তানের দুই ব্যাটার আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক শান মাসুদ। ৪ উইকেটে ৩০০ পেরিয়ে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।এই অবস্থায় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে ইংল্যান্ড। যার কারণ হিসেবে মুলতানের পিচকে কাঠগড়ায় তুলেছেন ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার কেভিন পিটারসেন ও মাইকেল ভন। উইকেটের আচরণ দেখে ভীষণ হতাশ ইংলিশ তারকা ব্যাটসম্যান পিটারসেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘মুলতানের এই উইকেট বোলারদের জন্য বধ্যভূমি।’ নানা মন্তব্যবিস্তারিত…
শেখ হাসিনা কোথায় জানে না সরকার
নিউজ ডেস্ক :: ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন তার সঠিক তথ্য জানে না অন্তর্বর্তী সরকার। তবে ভারত ছেড়েছেন কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে। এখনও আমরা তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত নই। ইতালি ভিসাপ্রত্যাশীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালিতে যেতে প্রত্যাশীদের জমাকৃত ভিসারবিস্তারিত…
ভিড়ে হারিয়ে যাওয়া শিশুর আর্তনাদ, যা করলেন রণবীর
নিউজ ডেস্ক :: বহু প্রতীক্ষিত ছবি ‘সিংহম আগেন’-সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে ছবিটির ট্রেলার প্রকাশের অনুষ্ঠান হয়ে গেল ৭ সেপ্টেম্বর। উপচে পড়া ভিড় লক্ষ করা যায় সেখানে। প্রথমে শোনা যাচ্ছিল, মা হওয়ার পরে এই অনুষ্ঠানেই প্রথম প্রকাশ্যে আসবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এ দিন এলেন রণবীর সিং একাই। সদ্য এক কন্যাসন্তানের বাবা হয়েছেন রণবীর। বাজিরাও থেকে আলাউদ্দিন খিলজি, পর্দায় তাকে নানা ধরনের চরিত্রে দেখা গেছে। কিন্তু বাস্তবে তিনি যে খুব সহানুভূতিশীল তা আরও একবার প্রমাণ হয়ে গেল সোমবারের অনুষ্ঠানে। পাশাপাশি তার মধ্যে যে সত্যিই একটা বাবারবিস্তারিত…
সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫টি
নিউজ ডেস্ক :: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। ২০১৮ সালের তুলনায় চলতি বছরের জরিপে ১১টি বাঘ বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ২০২৩-২০২৪ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২ দশমিক ৬৪। মঙ্গলবার (৮ অক্টোবর) সচিবালয়ে ‘সুন্দরবন বাঘ জরিপ-২০২৪’ এর ফলাফল ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সার্বিক বিচার বিশ্লেষণে ২০২৩-২০২৪ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতিবিস্তারিত…
‘মেরিটাইম সেক্টর সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র’
নিউজ ডেস্ক :: নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘মেরিন একাডেমির ক্যাডেটরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পান। মেরিটাইম সেক্টর সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র। আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটা আসে মেরিটাইম (সামুদ্রিক) সেক্টর থেকে। মেরিন ক্যাডেট ও নাবিকরা দেশি-বিদেশি জাহাজে চাকরি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকেন। যা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম।’ ক্যাডেটদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম/সহ-পাঠ্যক্রমিক শিক্ষায় তথা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার উপর জোর দেন তিনি। সোমবার সকালে চট্টগ্রামের আনোয়ারায় বৈরাগীবিস্তারিত…
এবারের পূজা ভালোভাবে হবে, কোনো অসুবিধা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক :: আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এ জন্য আপনাদেরও সহযোগিতা চাই। প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে বাড়তি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’ আজ মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি দেখার দায়িত্ব আপনাদের। আমার এলাকায়বিস্তারিত…
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নিতেশ নারায়ণ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে কটুক্তি করার প্রতিবাদে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আক্টোবর) বেলা ১১.৩০ মিনিটে মাদ্রাসা চত্বর থেকে শুরু হয়ে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ে এসে প্রতিবাদ মিছিল ও সমাবেশটি শেষ হয়। প্রতিবাদ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাঃ আখতারুজ্জামান। প্রতিবাদ মিছিল ও সমাবেশে শিক্ষকদের থেকে বক্তব্য রাখেন, মাদ্রাসার দ্বিতীয় মুহাদ্দিস মোঃ মোস্তফা শামছুজ্জামান এবং সহকারী অধ্যাপক হাফিজুর রহমান ও আরবি প্রভাষক রায়হানুল কবির।বিস্তারিত…
পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন
রুহুল কুদ্দুস,সাতক্ষীরা :: পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়। পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটট রুমিচা খাতুন,কমিউনিটি ফ্যাসিলিটেটর আসাদুজ্জামান আসাদ, রুহুল কুদ্দুস, ইলিয়াস হোসেন ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। এসময় বক্তারা বলেন, আজকের কন্যা শিশুরা হলো আগামী দিনের মা কেউ কেউ বিভিন্নবিস্তারিত…
শুটিংয়ে গুরুতর আহত ইমরান হাশমি
নিউজ ডেস্ক :: নতুন ছবি ‘ঘোড়চড়ি ২’ এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। জানা যায়, অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর আঘাত লেগেছে অভিনেতার গলায়। ইমরানকে এর আগে দেখা গিয়েছিল ‘টাইগার ৩’ সিনেমায়। সালমান-ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান। প্রশংসাও পেয়েছিলেন। এর পরেই নতুন ছবি ‘ঘোড়চড়ি ২’ শুটিং শুরু করেন তিনি। সূত্রের খবর, ‘ঘোড়চড়ি ২’ ছবির শুটিং চলছিল হায়দরাবাদে। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার।বিস্তারিত…


