বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জহরুল-রিশাদ

নিউজ ডেস্ক :: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) ৮ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহ মো. জহরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রিশাদ হোসেন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর ) বশেমুরবিপ্রবিসাস কার্যালয়ে সকাল ১০টায় নির্বাচন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপর দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসেম রেজা। এ ছাড়াও পাঁচ সদস্যবিশিষ্টবিস্তারিত…

একের পর এক বিদেশি তারকা দলে ভেড়াচ্ছে চট্টগ্রাম

নিউজ ডেস্ক :: সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেয় চিটাগং কিংস। দীর্ঘ ১১ বছর আবারও দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ফিরছে দলটি। আর ফিরে শক্তিশালী দল গঠনে মনোযোগী ফ্র্যাঞ্চাইজিটি। এরই মধ্যে তারা দলে ভেড়াতে শুরু করেছে তারকা বিদেশি ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে জানা যায় শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো ও পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে দলে ভিড়িয়েছে চিটাগং কিংস। এর আগে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভেড়ায় হায়দার আলী, উসমান খান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এ ছাড়া ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়। কয়েকদিন ধরেইবিস্তারিত…

সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী সুনামগঞ্জ-৫ এর সাবেক এমপি মহিবুর রহমান মানিককে (ওরফে বোমা মানিক) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মঙ্গলবার (০৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা রুজু হয়। সুনামগঞ্জ সদর থানার মামলা নং -০৫/২৫৮, ০৪/০৮/২০২৪। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনিম ফেরদৌস জানান, মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে মামলা দায়ের হয়েছে। ওইবিস্তারিত…

স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

 নিউজ ডেস্ক:: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষ্যে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে প্রধানবিস্তারিত…

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ভিজিট করলেন : কোরিয়ার এ্যাম্বেসডর মি.পার্ক ইয়ংসিক

  নিউজ ডেস্ক :: ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার মান্যবর এ্যাম্বেসডর মি. পার্ক ইয়ং সিক এবং ডেপুটি চিফ মিশন মিস ঝিনহি ব্যাক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ভিজিট করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎ শেষে তারা দেশবাসীর উদ্দেশে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন। এই সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়বিস্তারিত…

ইসলামিক মিশন জাপানের সুধী সমাবেশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও উন্নত করতে জাপান প্রবাসীদের প্রতি আহŸান

নিউজ ডেস্ক ::  জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “বাংলাদেশ গঠনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও উন্নত করতে রেমিট্যান্সের প্রবাহকে আরো বেগবান করতে হবে। এয়ারপোর্টে হয়রানি বন্ধের পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তা বিধানে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় সংস্কার ও একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে এই সরকারের পাশে থাকার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহŸান জানান। জাপান প্রবাসীদের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবেবিস্তারিত…

দেবহাটায় ছাত্রদলের কর্মী সমাবেশে ডাঃ শহিদুল ইসলাম

এ মএ মামুন :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় লাইন হাউজ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশ দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ হাসান তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুর মোর্শেদ মিলন। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলাবিস্তারিত…

বরিশালে সদস্য সংগ্রহ অভিযান শুরু

স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে -মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেছেন, বিগত ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারের মন্ত্রী-এমপি, আমলা ও সাঙ্গপাঙ্গরা কিভাবে দেশ ছেড়ে পালালো আমাদের তা বোধগম্য নয়। ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা এখনো অনেকে ধরাছোঁয়ার বাইরে। অন্তর্র্বতীকালীন সরকারকে কঠোরভাবে আওয়ামী খুনীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন গঠন, বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে এবং এসব জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেবিস্তারিত…

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কলারোয়া প্রতিনিধি :: কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে সকাল দশটায় ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কলারোয়া উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদিন এঁর সভাপতিত্বে এবং শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন এর উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদকবিস্তারিত…

পাইকগাছায় শারদীয় দুর্গোৎসবের ১৩০টি মণ্ডপ প্রস্তুত

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি :: সারাদেশের ন্যায় খুলনার পাইকগাছাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাজ সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের শারদীয় দুর্গা উৎসব। এই উৎসবকে ঘিরে ইতিমধেই পূজা মণ্ডপের সকল ধরণের প্রস্তুতি শেষ করা হয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেয়া হয়েছে স্ব স্ব মন্ডপ। সব মিলিয়ে পাইকগাছায় শারদীয় উৎসব পালনে ১৩০টি পূজা মন্ডপ প্রস্তুত থাকায় খুশির আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের পাড়ায় পাড়ায়। জানা যায়, খুলনার পাইকগাছা উপজেলায় এবার মোটবিস্তারিত…