ভূমিহীন আন্দোলন সম্পাদকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সভা

নিউজ ডেস্ক :: বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং তার বাড়ি-ঘর লুটপাটের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪ টায় চালতলা বাজারস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি আশরাফুল গাজী এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুস সাত্তার। এছাড়াও বক্তব্য রাখেন ইউসুফ আলী, বিল্লাল, মনিরা পারভীন, খাদিজা, সালমা, খুকু প্রমূখ।

সমগ্র সভা পরিচালনা করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার মোঃ মনিরুজ্জামান মনির।

বক্তারা বলেন, গত রবিবার বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক রেজাউল ইসলামের বাড়ি-ঘর লুট করে কতিপয় দুর্বৃত্ত ভূমিদস্যুরা। এরপূর্বে তার নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেন তাদের এক অনুসারী। অবিলম্বে তার বাড়ি-ঘর লুটের ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নতপূর্বক আইনের আওতায় আনার পাশাপাশি তার নামে দাযেরকৃত মিথ্যা ও  হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। খবর প্রেস বিজ্ঞপ্তির।






সম্পর্কিত সংবাদ

  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়