চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
কামরুল হাসান।। কলারোয়ায় চিরনিদ্রায় সমাহিত হলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর পিতা বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল আজিজ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা নামাজ শেষে কলারোয়া তুলসীডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।উপজেলা মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় জানাজা পূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র আকতারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, মরহুমের বড় পুত্র শেখ আব্দুল কুদ্দুস বাবলু, মেজ পুত্র উপজেলা বিএনপির শেখ আব্দুল কাদের বাচ্চু, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল প্রমুখ। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, পৌর বিএনপির সহসভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা এমএ রব শাহিন, মফিজুল ইসলাম মফি, শওকত হোসেন, খালিদ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, বাফুফের জেলা সদস্য, পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ার রহমান, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, সদস্য প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, কাজী সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম আহমেদ, রমজান আহমেদ, জিয়াউর রহমান, মনিরুল ইসলাম মনি, শিক্ষক সালাহ উদ্দিন, রুহল আমিন, মোজাম হোসেন, যুবদল নেতা রুহুল আমীন খোকন, সহিদুল ইসলাম, আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ। জানাজা নামাজে ইমামতি করেন মুফতি খায়রুল ইসলাম। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সমাজসেবক শেখ আব্দুল আজিজ।
সম্পর্কিত সংবাদ
নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান
কামরুল হাসান।। ৩২ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে অবসরে গেলেন সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিকবিস্তারিত…
কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালবিস্তারিত…


