কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কামরুল হাসান।। কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৭সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফিসহ পুরষ্কার ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। দু’দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা এঁর সভাপতিত্বে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা কামারুজ্জামান, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ মামুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের রেজাউল করিম লাভলু।

এবারের প্রতিযোগিতায় উপজেলার পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়, শাকদাহ বালিকা বিদ্যালয়, কয়লা মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ পারদর্শীতার প্রমাণ দেয়।
প্রতিযোগিতারয় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া শিক্ষক মাহফুজা খানম, স্বপন কুমার, শফিকুল ইসলাম, তজিবুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল গফুর, আজিজুর রহমান, শেখ সেলিম, শফিকুল, আবু জাফর প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ও ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় প্রেসক্লাব নেতাদের সাথে নবাগত ওসির মতবিনিময়
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া প্রেস ক্লাবে জরুরি সভা