গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্ত থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। রাত ১০টায় বিফিংয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লেফটেন্যাল কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা বাচ্চাটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। এরপর তাকে হাসপাতলে দ্রুত নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোঘণা করেন চিকিৎসক।’ এর আগে রাত ৮টা ৫০ মিনিটে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নেওয়াবিস্তারিত…
এনসিপির আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শাহ জাহান আলী মিটন :: উৎস উদযাপনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে উদ্বোধন হয়েছে ৮ দলীয় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের লাবসা ফুটবল ময়দানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়ক আলহাজ্ব শেখ আহছান উল্লাহ, সমন্বয় কারী সদস্য সিএম নাজমুল ইসলাম, সাবেক জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় খাদিজা আখতার চায়না, বিশিষ্ট ব্যবসায়ীবিস্তারিত…
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। নিচে আসনসহ প্রার্থীদের নাম দেওয়া হলো- পঞ্চগড়-১ — মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ — মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ — মো গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ — আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ — ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২ — ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩ — মো. আবু সায়েদবিস্তারিত…
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিলবিস্তারিত…
কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। কলারোয়ার কে,এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শিক্ষক-কর্মচারীবৃন্দের সাথে কুশল বিনিময় করেছেন। বৃহস্পতিবার সকালে গণসংযোগকালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। এছাড়া সাবেক এমপি হাবিব লাঙ্গলঝাড়া ইউনিয়নের গণমানুষের কাছে সমর্থন ও দোয়া চেয়ে ব্যাপক জনসংযোগ করেন। এসময় তাঁর সাথে বিএনপি ও অংগসংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনির দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান
এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার দরগাহপুর খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান করা হয়। দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জি এম ইসলাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেন,বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে,আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে উপজেলার ১১টি ইউনিয়নকে মডেল ইউনিয়নবিস্তারিত…
নিষেধাজ্ঞা থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার, খেলতে পারবেন বিপিএলে
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাটার হায়দার আলির ওপর থাকা সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ম্যানচেস্টারে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণ অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি। বুধবার পিসিবি নিশ্চিত করেছে, হায়দারকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এনওসি দেওয়া হয়েছে। তার সঙ্গে আরও এনওসি পেয়েছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হোসেন তালাত, খাজা নাফি ও এহসানউল্লাহ। ৩৫টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলা হায়দার ইংল্যান্ড সফরে পাকিস্তান ‘শাহিন্স’ স্কোয়াডের সঙ্গে ছিলেন। সেই সময়ই যুক্তরাজ্যে জন্ম নেওয়া এক পাকিস্তানি নারী ম্যানচেস্টার পুলিশে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।বিস্তারিত…
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান। সচিব বলেন, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনারেরবিস্তারিত…
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি :: আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে রূপান্তর কর্তৃক বাস্তবায়িত গোফরইমপ্যাক্ট প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরায় এক তথ্যসমৃদ্ধ ও গুরুত্ববহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের অগ্রগতি রিসোর্টের ইছামতি হলরুমে বিভিন্ন স্তরের নারী প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপান্তরের নারীবান্ধব উন্নয়ন প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মানিত উপ-পরিচালক নাজমুন্নাহার ,জেলা আইসিটি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ইটাগাছা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শামিম আহমেদ,গোফরইমপ্যাক্ট প্রকল্পের সাতক্ষীরা জেলার সিনিয়র অফিসার (জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট) বনানী দাশগুপ্ত বাসন্তী সহ আরো অনেকে। এসময় আলোচনাবিস্তারিত…
জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে………মুহাদ্দিস রবিউল বাশার
এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন-শ্রীউলা ইউনিয়নের অবহেলিত গ্রামীণ সড়কগুলো মেরামত করা হবে,জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হবে,সমস্ত খাল উন্মুক্ত করার ব্যবস্থা করা হবে,সুপেয় পানির ব্যবস্থা করা হবে,পানি নিষ্কাশনের ব্যবস্থা সুগম করা হবে,সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকাল ৩:০০ টায় শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে নাকতাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশ,শ্রীউলা মল্লাবাড়ি মসজিদ ও নাকতাড়া কালীবাড়ি বাজারে পৃথক দুটি পথসভা এবং নাকতলা কালীবাড়ি বাজারে অমুসলিমদের সাথে মতবিনিময়য সভায় তিনি এসব কথাবিস্তারিত…


