আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত
ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় স্কুলটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমেরিকা প্রবাসী জনাব মোঃ আনিছুর রহমান গাজী, উপস্থিত ছিলেন তালা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবদুর রহীম, ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল বারী সাহেব, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব আনিছ উদ্দীন ও মাষ্টার আবুল হোসেন, ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক শিক্ষক মাষ্টার আব্দুল ওহাব, ঝাউডাঙ্গা বাজার কমিটির সাবেক সভাপতি জনাব আব্দুল হাই, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক হাছিবুর রহমান, সাংবাদিক গোলাম মোস্তফা সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষা একটি জাতির মেরুদন্ড, শিক্ষা ব্যতিত একটি জাতি কখনও উন্নত চরিত্র গঠন করতে পারে না। শিক্ষাই পারে একটি সমাজকে দূর্নীতি মুক্ত ও আদর্শ সমাজ গড়তে।
পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান গাজী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র স্কুলের শিক্ষক মো: আবু ছালাম।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্তবিস্তারিত…
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: “প্রতারণার ফাঁদে বন্দী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায়বিস্তারিত…


