মহান বিজয় দিবসে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
এস.এম আব্দুল্লাহ :: মহান বিজয় দিবস পালন করেছে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে প্রথম র্যালি নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের কেন্দ্রীয় শহীদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজ রহমান, সহ-সভাপতি জি.এম আবুল হোসাইন, সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক ডা. আবু হাসান, দপ্তর সম্পাদক হাসিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হুদা, কার্যনির্বাহী সদস্য এস.এম আব্দুল্লাহ, আল মামুন, কবিরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিক সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্তবিস্তারিত…
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: “প্রতারণার ফাঁদে বন্দী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায়বিস্তারিত…


