কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীর সংবর্ধনা

কামরুল হাসান।। কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবস পালনে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টার দিকে আলোচনা সভা ও অদম্য নারীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওবিস্তারিত…

নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে: নুর

ঢাকা: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ রাজধানীর বিজয়নগর দলীয় কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের পক্ষ থেকে দেশের সকল সড়ক নিরাপদ করার জন্য একটি “সড়ক নিরাপত্তা আইন” প্রণয়ন ও এর কার্যকর বাস্তবায়নের বিষয়টি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্তিকরণ প্রস্তাবনাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সময় তিনি একথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন) তরিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নুরুল হক নুর আরোবিস্তারিত…

কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা সদরে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক তরুন কান্তিবিস্তারিত…

ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষকদের সাথে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ এঁর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত…

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে সালাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। সোমবার (০৮ডিসেম্বর) রাত ১১:৩০ টার দিকে আশশুনি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীরের) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আশাশুনি সেনাবাহিনী ক্যাম্পের এফ এস এর তথ্যের ভিত্তিতে বুধহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (৩৬) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঐ রাতেই তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষেবিস্তারিত…

নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে দুপ্রক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কামরুল হাসান।। নবাগত কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারের সাথে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন। সেই সাথে তিনি ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযথভাবে পালনের আহ্বান জানান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদকবিস্তারিত…

কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক সঞ্জুর সুস্থতা কামনা

কামরুল হাসান।। কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু শারীরিকভাবে খুবই অসুস্থ। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় সাতক্ষীরা ব্লিস হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডা.আরিফ আহমেদ এর তত্ত্বাবধানে রয়েছেন। সাংবাদিক তাওফিকুর রহমান সঞ্জুর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন কলারোয়া প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। রোববার সন্ধ্যায় তাঁর সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, আহবায়ক কমিটির সদস্য প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আব্দুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাইফুল্লাহ আজাদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক সাইফুলবিস্তারিত…

গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত

কামরুল হাসান।। কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৬ ডিসেম্বর, শনিবার গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত পাক হানাদারবাহিনী মুক্ত এই দিবসের আলোচনা সভায় বক্তারা অসাম্প্রদায়িক চেতনায় সুখী-সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক রিয়াজ উদ্দিন আহমেদ। কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কলারোয়ার মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ও উপস্থিত ছিলেনবিস্তারিত…

বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়

এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি)আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গনসংযোগ,মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার(০৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বড়দল ইউনিয়ন জামায়াতের আয়োজনে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েল স্কুল মাঠে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহানবিস্তারিত…

ভোমরা ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে ভোমরা ইউনিয়নের শাঁখরা বাজারে ভোমরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বজলুর রহমানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।বিস্তারিত…