আগামীতে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত

জাতীয় স্বার্থে অতীতের মতো বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতারাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আগামী নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই একসঙ্গে বসে জাতির জন্য চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ারও প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াত আমির। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে গিয়ে এসব বিষয়ে আলোচনা করেন জামায়াত আমির। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি। পরে প্রেসবিস্তারিত…

কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি- সাতক্ষীরা কলারোয়া উপজেলাধীন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার শিশু শ্রেণি থেকে নবম শ্রেণির বার্ষিক ও দাখিল দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহষ্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এসময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো: অহিদুজ্জামান এর সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাওলানা মো: তবিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপকবিস্তারিত…

কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ

অদ্য ১লা জানুয়ারি ২০২৬, কেঁড়াগাছি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জনাব আকতারুজ্জামান আক্তার, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিএনপি’র সভাপতি মোঃ আখতারুজ্জামান আতা, অত্র বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মাওলানা মোকাম্মেল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, কেঁড়াগাছি গ্রামেরবিস্তারিত…

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়ানুষ্ঠান

কামরুল হাসান।। কলারোয়ায় বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যোহর নামাজের পর রূপালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার আয়োজনে ওই দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন, দীপংকর কুমার পাল, ব্যাংক কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল, মহানন্দ কুমার মন্ডল, অফিসার শেখ আব্দুল কুদ্দুস, নাজিমউদ্দীন, আল ইমরান, কিংকর মন্ডলসহবিস্তারিত…

ঝাউডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১শে ডিসেম্বর) বাদ যোহর সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বলফিল্ড মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত জানাজা নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা ও আগরদাঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, বিএনপি নেতা ও সাবেক শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমি প্রফেসর ইকবাল হোসেন, আমেরিকানবিস্তারিত…

খালেদা জিয়ার জানাজাস্থলে কঠোর নিরাপত্তা বলয়

ডেস্ক নিউজ :: বিএনপি চেয়ারমারসন ও ‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিম মোতায়েন রয়েছে। ‎ ‎বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এমন দৃশ্য দেখা যায়। ‎এদিকে, দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাজায় অংশ নিতে গতকাল গভীর রাত থেকে সারাদেশ থেকে নেতাকর্মীরা এসে জমায়েত হওয়া শুরু করেছে। নামাজে জানাজাকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশ মুখে তল্লাশিরবিস্তারিত…

আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় স্কুলটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমেরিকা প্রবাসী জনাব মোঃ আনিছুর রহমান গাজী, উপস্থিত ছিলেন তালা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবদুর রহীম, ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল বারী সাহেব, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব আনিছ উদ্দীন ও মাষ্টার আবুল হোসেন, ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক শিক্ষক মাষ্টার আব্দুল ওহাব, ঝাউডাঙ্গা বাজার কমিটির সাবেক সভাপতি জনাববিস্তারিত…

কলারোয়া বেত্রবতী হাইস্কুলের ফলাফল প্রকাশ

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। শিক্ষানুরাগী গণপতি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, প্রাক্তন ছাত্র ব্লেজ বিশ্বাস, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। স্কুলের সরকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্রবিস্তারিত…

খালেদা জিয়ার জানাজা ও দাফনের সিদ্ধান্ত পরে জানানো হবে: রুহুল কবির রিজভী

ডেস্ক নিউজ :: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন তিনি। সেখানে সকাল ৯টায় দলের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রুহুল কবির রিজভী ব্রিফিংয়ে বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ মঙ্গলবার থেকে সাত দিনব্যাপী শোক পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শোকের সময়ে দেশে বিএনপির সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলনবিস্তারিত…

খালেদা জিয়া ছিলেন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ :: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তার আপসহীন ভূমিকা দীর্ঘ লড়াই-সংগ্রামে জাতিকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ড. ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেনবিস্তারিত…