বেগম খালেদা জিয়া আর নেই

ডেস্ক নিউজ :: বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।’বিস্তারিত…

শ্রীউলায় সাবেক মেম্বর মতিয়ার মোল্ল্যার দাফন সম্পন্ন

এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের(মহিষকুড়) সাবেক মেম্বর মতিয়ার রহমান মোল্ল্যার (৯৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার(২৯ডিসেম্বর) ভোর ৪.৩০মিনিটে অসুস্থ জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার জোহর বাদ মোল্ল্যাবাড়ি খামার মাঠে মরহুম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার। জানাজা নামাজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি মরহুম মাওলানা এ এম রিয়াছাত আলী বিশ্বাসের পুত্র মাওলানা নূরুল আবছার মুরতাজা, শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা লুৎফর রহমান,ইউনিয়নবিস্তারিত…

সাতক্ষীরা-১ এ সাবেক এমপি হাবিবের মনোনয়নপত্র দাখিল

কামরুল হাসান।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের ম‌নোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অ‌ফিসার জেবুন নাহারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি সিরাজুস সালেহীন, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, বিএনপির পক্ষে কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃনাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণবিস্তারিত…

সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা-০২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপি’র দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও সাতক্ষীরা উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত এঁর কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর আলহাজ্ব মোঃ আব্দুর রউফ বলেন, বর্তমান সময়ে চারিদিকেবিস্তারিত…

সাতক্ষীরার-৪টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রার্থিরা

এস,এম মোস্তাফিজুর রহমান।। উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা-৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিজ্ আফরোজা আখতার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সময়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদেন সাতক্ষীরা-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক ও সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,ইসলামি আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরাবিস্তারিত…

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ

কামরুল হাসান।। কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রোববার সকাল ১১ টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। শিক্ষানুরাগী সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের অভিভাবক শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, মাওলানা নুরুল হক, আব্দুল্লাহ আল মামুন, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, ইমদাদুল হক, স্বপন কুমার দে প্রমুখ। স্কুলের সরকারী শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে যথাক্রমে তাসিনবিস্তারিত…

আশাশুনি প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি-কক্সবাজার আনন্দ ভ্রমনে বের হয় প্রেস ক্লাবের পরিবহণ। দীর্ঘ ভ্রমনে যাত্রা শুরু করে ১৯ ডিসেম্বর সকালে ভ্রমণ পিপাসুরা সাজেক-এ পৌছান। সেখানে রাত্রি যাপন করা হয়। ২০ ডিসেম্বর খাগড়াছড়ি, আটুলিয়া,গুহা নানা দর্শনীয় স্থান ও মনহারি পরিবেশ দর্শন করেন। দর্শনার্থীরা প্রকৃতির অপরূপ পরিবেশে নিজেদেরকে হারিয়ে ফেলেন। এদিন চিটাগাং-কুমিল্লা হয়ে কক্সবাজার রওয়ানা হয়। ২১ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত,টানেল,ঝাউবোন,হিমছড়ি পাহাড়, বসুন্ধরা সিবিচ,ইমনা সিবিচ সহ নানা দর্শনীয় ও উপভোগিয় সরঞ্জাম ব্যবহার করে জীবনকে নতুন করে উপভোগ্য করে তোলেন। এদিনবিস্তারিত…

কলারোয়ায় গলদা চিংড়ির একক ও মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

কামরুল হাসান।। কলারোয়ায় গলদা চিংড়ির একক ও মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে ওই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়। প্রশিক্ষণে আধুনিক উপায়ে গলদা চিংড়ি চাষে জলাশয় প্রস্তুতি থেকে মাছ বিক্রয় পর্যন্ত নানান দিক তুলে ধরা হয়। জলাশয় প্রস্তুতিতে চুন ও লবন প্রয়োগ, গলদার খাবার ও পানি প্রস্তুতিতে ১৫দিন পরপর পরিমানমত অটোপালিশ, চিটগুড়, ইস্ট পাউডারের সংমিশ্রণের প্রয়োগের উপর গুরুত্বারোপ করা হয়। জানানো হয়- গলদার সাথে সাথে রুই, কাতলা, সিলভারকার্প, মৃগেল, তেলাপিয়া, পুটি ইত্যাদি মাছও পরিমান মতো চাষ করাবিস্তারিত…

সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সাতক্ষীরা নিউজ ডেস্ক::সম্মাননা স্মারক পেলেন আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ,সিনিয়র সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান। তিনি দৈনিক সংগ্রাম ও অন লাইন পোর্টাল Satkhira news.com dex এর আশাশুনি উপজেলা সংবাদদাতা। শনিবার দৈনিক সংগ্রাম পত্রিকায় কর্মরত সংবাদাতাদের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এস,এম মোস্তাফিজুর রহমান জানান,তিনি দীর্ঘ ২২ বছর ধরে সাংবাদিকতা পেশায় জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুনামের সহিত কাজ করে আসছেন। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দৈনিক সংগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী, সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক ও বিজ্ঞাপনবিস্তারিত…

তারেক রহমানের সংবর্ধনায় ৩০০ ফিটে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ

ডেস্ক নিউজ :: ১৭ বছর প্রবাস জীবন কাটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে ঢাকায় ২০-২৫ লাখ নেতাকর্মী সমাগমের প্রস্তুতি দলটির। তারই অংশ হিসেবে পূর্বাচলমুখী ৩০০ ফিটে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ, সেখানে বিএনপির এই নীতিনির্ধারককে সংবর্ধনা দেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর সড়কগুলোতে যেন অতিমাত্রায় জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিক বিবেচনায় ৩০০ ফিটকে বেছে নেওয়া হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে সেখানেই চলছে মঞ্চ তৈরির কাজ। এদিন দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশ নিয়ে শুরুবিস্তারিত…