সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান
ডেস্ক রিপোর্ট :: সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান ২০২৬ এর প্রধান হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। রবিবার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি পর পর ২য় বারের মত এ খ্যাতি অর্জন করেন। উল্লেখ্য ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা কলেজ গৌরবের সাথে শিক্ষাদান করে আসছে।
সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে মতপার্থক্য আছে। আমাদের বিভিন্ন মতপার্থক্য নিয়ে যাতে আলাপ ও আলোচনা করতে পারি। আর আমাদের যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে। শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠান আয়োজন করে বিএনপি। তিনি বলেন, এখানে একজন বক্তা বলে গেছেন সামানে আমাদের চ্যালেঞ্জ আছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে।বিস্তারিত…
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: শিক্ষার উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ ও আধুনিকতার সমন্বয়ে একটি উন্নত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সদ্য প্রতিষ্ঠিত গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের উদ্বোধন উপলক্ষে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ড. মোঃ সাইফুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব আনিসুর রহমান গাজী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ ফারুক হোসেন, সিনিয়র জেলা ও দায়রা জজ। ঝাউডাঙ্গা হাইস্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব মাস্টার আনিস উদ্দিন, গ্লোবাল ট্যালেন্টবিস্তারিত…
জামায়াত নেতার পিতার ইন্তেকাল, উপজেলা জামায়াতের শোক
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন টিমের অন্যতম সদস্য ও ইউনিয়ন অর্থ সম্পাদক মোঃ মুরশিদ আলমের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বেলা ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আলহাজ্ব শহীদুল ইসলাম দীর্ঘদিন দক্ষিণ পাথরঘাটা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠে আজানের ধ্বনি এলাকার মুসল্লিদের নামাজের প্রতি আহ্বান জানাত বহু বছর ধরে। তিনি ছিলেন একজন আল্লাহভীরু, সৎ ও সমাজে সম্মানিত ব্যক্তি। তার ইন্তেকালে তিনি তিন ছেলেবিস্তারিত…
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনি আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বীবিস্তারিত…
শীতের তীব্রতায় কাঁপছে কলারোয়া
কামরুল হাসান।। শীতের তীব্রতায় একটু উষ্ণতা পেতে মানুষের পাশাপাশি অবলা প্রাণীও বসে নেই। সারাদেশে চলছে মাঝারি থেকে ভারী শৈত্যপ্রবাহ। যার মধ্যে কলারোয়া অন্যতম। আবহাওয়ার সূত্র বলছে সর্বনিম্ন ১১ডিগ্রি সেলসিয়াসে নেমেছে এই এলাকার তাপমাত্রা। শীতের তীব্রতায় কাঁপছে মানুষসহ প্রাণিকুল। আজ সারাদিন কলারোয়ায় সূর্যের দেখা পাওয়া যায়নি। এরই মধ্যে কলারোয়ার সিংহলাল গ্রামে ক্যামেরাবন্দী হয় বিড়ালছানার গরম চুল্লীর উপর দেয়া বস্তুতে বসে একটু ওম(গরম)নেয়ার দৃশ্য। তীব্র এ শীত নিবারনের জন্য মানুষের কতই না চেষ্টা কিন্তু অসহায় মানুষ ও অবলা প্রাণিকুলের যায় যায় অবস্থা। প্রচন্ড শীতে শিশু, বৃদ্ধসহ অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। সেই সাথেবিস্তারিত…
ফিংড়ীতে জামায়াত নেতা মওদুদীর বড় ভাইয়ের জানাজা মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে অনুষ্ঠিত
সাতক্ষীরা: সাতক্ষীরার ফিংড়ীতে জামায়াতে ইসলামী নেতা মওদুদীর বড় ভাইয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় ফিংড়ী খানবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ আদায় করা হয়। জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান ও মাওলানা আজাদুল ইসলাম, ইউনিয়ন আমির শাহিনুজ্জামানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবসে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার(৩ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজসেবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম,উপজেলা জামায়াতের শুরাবিস্তারিত…
জামায়াতের শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) এলাকায় কর্নেল (অব:) আব্দুল বাতেন এর সৌজন্যে রূপনগর থানার আলুব্দী গ্রামে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য ও রূপনগর থানা আমীর মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে এবং থানা অফিস সম্পাদক হাসান মোঃ ইউসুফ এর পরিচালনায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব মোঃ নাসির উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন রূপনগর থানা থানা কর্মপরিষদ সদস্য শেখ নুরুন্নবী মানিক, স্থানীয় ওয়ার্ড সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ লিয়াকত হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাটিবাহী বাহন চাপায় প্রাণ গেলো কলেজ ছাত্রী সুরাইয়ার
কামরুল হাসান।। আবারও কলারোয়ায় মাটিবাহী ট্রলির চাপায় প্রাণ গেলো সুরাইয়া খাতুন(১৮) নামে এক কলেজ ছাত্রীর। তিনি উপজেলার ছলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর মেয়ে। শনিবার (৩জানুয়ারি) সকাল ৮টার দিকে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুন প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ার জন্য একটি ইজিবাইক যোগে বাড়ি থেকে কলারোয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে বেত্রবতী হাইস্কুলের সামনে আকস্মিকভাবে একটি মাটি বাহী ট্রলি রাস্তা অতিক্রম করার সময় ট্রলি-ইজিবাইকের সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকের যাত্রী সুরাইয়া খাতুন রাস্তায় ছিটকে পড়েবিস্তারিত…


