আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

এস,এম মোস্তাফিজুর রহমান।।​আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১লা মে) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শতশত শ্রমজীবী মানুষ অংশ নেন। ​সকাল সাড়ে ৯টায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। ব্যানার,ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ইউএনও অফিসের সামনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকের ঘাম ঝরলেও ন্যায্য অধিকার নিশ্চিত হয় না। শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন,কোনো শ্রমিক যেন কর্মক্ষেত্রে হয়রানি বা নির্যাতনের শিকার না হন,সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। ​

পথসভায় সংগঠনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন,সাবেক মেম্বার শ্রমিক নেতা খোরশেদ আলম,মাসুম বিল্লাহ খাঁনসহ আশাশুনি ভ্যান চালক সমবায় সমিতি,রিক্সা,ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন,নৌকা মাঝি শ্রমিক ইউনিয়,দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন,মৎস্যজীবী ট্রেড ইউনিয়ন ও দর্জি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত
  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও
  • আশাশুনির বাঁশদহা নদীতে এমপির বরাদ্দে কাঠের সেতু নির্মান
  • আশাশুনির বুধহাটায় ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন
  • আশাশুনিতে জুয়ার আসর থেকে চার জোয়াড়ী গ্রেফতার