রমজান উপলক্ষে আশাশুনিতে অসহায় দুঃস্থ মানুষের মাঝে আত-তাকওয়া ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আত্-তাকওয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সভাপতি সরদার মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন তুয়ারডাংগা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মহাসচিব মুফতি আফজাল হুসাইন। তুয়ারডাংগা দাখিল মাদ্রাসা সহকারি সুপার মাওঃ আব্দুস সবুর।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত-তাকওয়া ফাউন্ডেশনের সহঃ সভাপতি মোঃ হাবীবুর রহমাম লিপু, সেক্রেটারি মোঃ বাদশা জামান,অফিস সম্পাদক মোঃ আব্দুল আলিম,অর্থ সম্পাদক মোঃ রাজু আহমেদ প্রমুখ। আত-তাকওয়া ফাউন্ডেশনের”উদ্যোগে প্রতিবিস্তারিত…

আশাশুনিতে বিষাক্ত মদ্যপানে স্বেচ্ছাসেবক দল নেতা সহ ২ যুবকের মৃত্যু।। অসুস্থ-৯ জন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত মদ্যপানে স্বেচ্ছাসেবক দল নেতা সহ ২ যুবকের মৃত্যু হয়েছে।নিহত দুই যুবক হলেন জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী। তারা উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁ ও সোহরাব গাজীর ছেলে। একই ঘটনায় মারাত্মক অসুস্থ অবস্থায় আরও ৯ যুবককে উপজেলা ও জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফারুক ও ইমরান নামে আরও দুই যুবকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মঙ্গলবার(১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন টিটু ও নাজমুলের মৃত্যু হয়। এর আগে ঈদের দিন সন্ধ্যায়বিস্তারিত…

সাতক্ষীরায় ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :: তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের একটি বর্ণাঢ্য  র‍্যালি বের হয়। র‍্যালি পরবর্তী আলোচনা সভা সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলাবিস্তারিত…

তালায় জাতীয় ভোটার দিবস পালিত

নিউজ ডেস্ক :: “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই শ্লোগান কে সামনে নিয়ে সাতক্ষীরার তালায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ রবিবার (২ মার্চ) সকাল ১০ টায় তালা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদিক বিন জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুরবিস্তারিত…

রমজান উপলক্ষে জীবনের সর্বস্তরে সংযমের বার্তা প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক :: পবিত্র  রমজান উপলক্ষে জীবনের সর্বস্তরে সংযমের বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যয় দেয়া এক বাণীতে এ বার্তা দেন। দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বাণীতে তিনি বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। তিনি আহবান জানিয়ে বলেন, আসুন, পবিত্র মাহেবিস্তারিত…

আশাশুনির গোয়ালডাঙ্গায় ওয়াবদা বাঁধে ভাঙ্গন, এলাকাকাসী আতঙ্কিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে ওয়াবদা বাঁধে ভাঙ্গন লেগেছে। প্রায় ৪০০ ফুট বাঁধে ফাটল ধরে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গোয়ালডাঙ্গা কাঁচা বাজারে নির্মাণাধীন চান্নি সেট, আল আকসা জামে মসজিদ সহ এলাকার অসংখ্য মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত বছর মরা মরিচ্চাপ নদী খননের পর বছর না যেতেই দেখা দিয়েছে এ ভাঙ্গন। ভাঙ্গন না আটকাতে পারলে বড়দল ও খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির তরমুজ চাষ সহ বহু মৎস্যঘের লোনা পানিতে প্লাবিত হতে পারে। শুক্রবার সন্ধ্যায় বিএনপি’রবিস্তারিত…

খাজরায় এলাকাবাসীর উদ্যোগে  রাস্তা সংষ্কার কাজ শুরু

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে একটি ভাঙাচোরা ইটের সোলিং রাস্তা সংষ্কার কাজ শুরু করেছে এলাকাবাসী। খাজরা বাজার থেকে আমাদী খেয়াঘাটগামী চলাচল অনুপযোগি ভাঙাচোরা ইটের সোলিং রাস্তা পথচারীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সরকারি ভাবে রাস্তার কাজ না হওয়ায় এলাকার মানুষ নিজেদের উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত নেয়। শুক্রবার সংষ্কার কাজ উদ্বোধন করেন খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সাবেক সভাপতি সাংবাদিক বুরহান উদ্দীন বুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাজরা ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাজরা ইউনিয়ন সভাপতি হাফেজবিস্তারিত…

আশাশুনির তেঁতুলিয়ায় আপন  দুই ভাইয়ের ইন্তেকাল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে আপন সহোদর দুই ভাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার নামাজে জানাযা শেষে পারিকারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে,  মৃত একিম সরদারের মেজো পুত্র রফিয়াল সরদার (৭৫) ও ছোট পুত্র কফিল উদ্দিন সরদার (৭০) ইন্তেকাল করেছেন। রাফিয়াল সরদার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন । তিনি শুক্রবার রাত ১১.২০ মিনিটে মৃত্যু বরণ করেন। তার ছোট ভাই কফিল উদ্দিন সরদার মৃত্যুর খবর শুনে শনিবার বেলা ১১ টার দিকে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালেবিস্তারিত…

বুধহাটায় জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিল

  জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে আশাশুনি উপজেলার বুধহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শুভেচ্ছা মিছিল করা হয়েছে। শনিবার বাদ আছর বুধহাটা দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করা হয়। বুধহাটা ইউনিয়ন জামায়াতের আয়োজনে মিছিলটি বিভিন্ন সড়ক, বাজার ও পেট্রোল পাম্প হয়ে করিম সুপার মার্কেটের সামনে গিয়ে পথ সভায় মিলিত হয়। পথ সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ মোশাররফ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, হাফেজ আছাফুর রহমান, মাওঃ আঃ অদুদ প্রমুখ বক্তব্য রাখেন।

৫০ বছরের ভোগদখলীয় রেকর্ডীয় জমি জবর দখল, নিরাপত্তাহীন ৪ পরিবার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ ৫০ বছরাধিককাল ভোগদখলীয় রেকর্ডীয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৮ বিঘা জমির মৎস্য ঘের জবর দখলেরর প্রতিকার প্রার্থনা করে ৪ টি অসহায় পরিবার। শনিবার দুপুরে আশাশুনি প্রেস ক্লাবে এ পরিবারের লোকজন উপস্থিত হয়ে প্রতিকার প্রার্থনা করে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। আশাশুনির উত্তর বলাবাড়িয়া গ্রামের মৃত জনদ্দন মন্ডলের ছেলে তুষার কান্তি, তরুন মন্ডলের স্ত্রী বিশাখা রাণী, অরুন মন্ডলের স্ত্রী শর্মিষ্ঠা ও মিলন মন্ডলের স্ত্রী জানান, তাদের দুর্গাপুর বড় মৌজায় সিএস ৭৭, এসএ ১৯৯, বিআরএস ৫০০ খতিয়ানে ৩৫৭২, ৩৫৭৩, ৩৫৭৯, ৫১০৫ ও ৫১০৬ দাগে এবং ৫৪৫বিস্তারিত…