আশাশুনির তেঁতুলিয়ায় আপন দুই ভাইয়ের ইন্তেকাল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে আপন সহোদর দুই ভাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার নামাজে জানাযা শেষে পারিকারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত একিম সরদারের মেজো পুত্র রফিয়াল সরদার (৭৫) ও ছোট পুত্র কফিল উদ্দিন সরদার (৭০) ইন্তেকাল করেছেন। রাফিয়াল সরদার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন । তিনি শুক্রবার রাত ১১.২০ মিনিটে মৃত্যু বরণ করেন। তার ছোট ভাই কফিল উদ্দিন সরদার মৃত্যুর খবর শুনে শনিবার বেলা ১১ টার দিকে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে রাফিয়াল সরদার চার পুত্র, দুই কন্যা ও স্ত্রী এবং কফিল উদ্দিন সরদার এক পুত্র, তিন কন্যা ও স্ত্রী রেখে গেছেন। শনিবার জোহর নামাজের পর তেঁতুলিয়া জামে মসজিদ মাঠে দুই ভাইয়ের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলি, যুগ্ম আহবায়ক ও কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লা তুহিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকু, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বক্কার সিদ্দিক, নায়েবে আমির হাফেজ নুরুজ্জামান সহ আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
« বুধহাটায় জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিল (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) খাজরায় এলাকাবাসীর উদ্যোগে রাস্তা সংষ্কার কাজ শুরু »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কেরবিস্তারিত…
আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ২বিস্তারিত…


