আশাশুনির গোয়ালডাঙ্গায় ওয়াবদা বাঁধে ভাঙ্গন, এলাকাকাসী আতঙ্কিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে ওয়াবদা বাঁধে ভাঙ্গন লেগেছে। প্রায় ৪০০ ফুট বাঁধে ফাটল ধরে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গোয়ালডাঙ্গা কাঁচা বাজারে নির্মাণাধীন চান্নি সেট, আল আকসা জামে মসজিদ সহ এলাকার অসংখ্য মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গত বছর মরা মরিচ্চাপ নদী খননের পর বছর না যেতেই দেখা দিয়েছে এ ভাঙ্গন। ভাঙ্গন না আটকাতে পারলে বড়দল ও খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির তরমুজ চাষ সহ বহু মৎস্যঘের লোনা পানিতে প্লাবিত হতে পারে। শুক্রবার সন্ধ্যায় বিএনপি’র একটি অংশের যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম, সাবেক যুবদলের আহবায়ক আজগার মোড়ল ও বিএনপি নেতা আল মাহমুদ টিক্কা সাংবাদিকদের নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করে খবর দিলে আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন খুব দুঃখজনক ব্যাপার এই বেড়িবাঁধের কাজ যদি দ্রুত না করা হয় তাহলে বড়দল ও খাজরার একটি অংশ পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি আমার নাহলেও আমি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরী ভাবে বাঁধের কাজ শুরু করার চেষ্টা করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, আমি ছুটিতে আছি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে পাঠানোর ব্যবস্থা করছি। দ্রুত কাজের ব্যবস্থা করার ব্যাপারে তিনি আশ্বস্থ করেন।
পানি উন্নয়ন বোর্ডের এসও জাহিরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, এক্সেন স‍্যার ঢাকায় গিয়েছে। রবিবার সকালে সাতক্ষীরায় আসবেন, আসার পরে আমরা ব্যবস্থা গ্রহণ করব।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান