ঝাউডাঙ্গায় তারুণ্য সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসএম আব্দুল্লাহ :: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তারুণ্য সোসাইটি ঝাউডাঙ্গা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারুণ্য সোসাইটির সভাপতি মোঃ আজমল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ খলিলুর রহমান, মাওঃ নূরুল হাসান, মাওঃ মহিদুল ইসলাম, মাওঃ নূরুল বাশার, হাফেজ মাওঃ শাহিনুর রহমান প্রমুখ।

ইফতারের আগে দেশ ও তারুণ্য সোসাইটির সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা