কয়রায় ৩ মন ১০ কেজি হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলার দক্ষিনের জনপদ জোড়শিং গ্রামের শাকবাড়িয়া নদীর চরে ৩ মন ১০ কেজি হরিণের মাংস ফেলে পালিয়েছে শিকারীরা। সুন্দরবন হতে হরিন শিকার করে লোকালয়ে বিক্রির জন্য নিয়ে আসলে যৌথ অভিযানে এই হরিণের মাংস উদ্ধার করা হয়। রবিবার( ১৬ মার্চ) রাত ১২ দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির সদস্যরা, আংটিহারা কোস্টগার্ড ও আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এই হরিণের মাংস উদ্ধার করে। খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানা রঞ্জন পাল জানান, সুন্দরবন হতে একদল হরিণ শিকারীরা হরিণের মাংস লোকালয়ে নিয়ে আসে বিক্রির জন্য। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদটিবিস্তারিত…

শিশু আছিয়া ধর্ষণ: সাতক্ষীরায় জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন

আবু সাইদ বিশ্বাস :: মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে বিচার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ‘বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও’, ‘ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই, দিতে হবে’, ‘ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি কর, করতে হবে’, ‘ধর্ষণ মানলায় জামিন বিধান বাতিল কর, করত হবে’, ‘ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি; ধর্ষককে ফাঁসি চাই, দিতে হবে’— এসব শ্লোগানে সরকারের কাছে জোর দাবি জানান। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলাবিস্তারিত…

ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সিটি কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মামুন হোসেন :: ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সিটি কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মার্চ (রবিবার) বিকাল চারটায় সাতক্ষীরা সিটি কলেজ প্রাঙ্গণে কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে সেক্রেটারি বনি আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ক্যাপ সদস্য আব্দুর রহিম ও সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন।  এসময় প্রধান অতিথি সকল ছাত্র ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে তার বক্তব্য বলেন, একটি বছর পর  রমজান মাস আমাদের জন্য রহমত নিয়ে হাজির হয়েছে, রমজানে ত্যাগ ও কুরবানিরবিস্তারিত…

পাকিস্তানি ব্যান্ড জুনুন আসছে বাংলাদেশে

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন আসছে বাংলাদেশে। আগামী ২ মে তারিখ রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে কনসার্টের। সংবাদমাধ্যমকে আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তাদের পক্ষ থেকে জানানো হয়, অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশে আসছে পাকিস্তানের আলী আজমত, তার সঙ্গে ব্যান্ড জুনুন সদস্যদের পারর্ফম করার কথা রয়েছে। এরইমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে কনসার্টের টিকিট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লিবিস্তারিত…

আছিয়ার পরিবারের দায়িত্ব নিচ্ছে জামায়াত: ডা. শফিকুর রহমান

মাগুরার সেই শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দলটির আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন, মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোন পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে। ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। ডা. শফিকুর রহমান সবার কাছে দো’য়ার আবেদন জানিয়ে বলেন, আল্লাহ তা’য়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদেরকে তাওফিক দান করেন।বিস্তারিত…

রাজনৈতিক হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ

সরকার কর্তৃক ৬২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি মাঠ পর্যায়ের কমিটি কর্তৃক বিবেচনার জন্য উপস্থাপিত ৬২৯৫টি মামলা পরীক্ষা-নিরীক্ষা করে এ যাবৎ ৬২০২টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচিত হওয়ায় প্রত্যাহারের সুপারিশ করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, মাঠ পর্যায়ের কমিটি কর্তৃক প্রাপ্ত প্রস্তাবসমূহ বিবেচনার লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে ৮টি সভায় মিলিত হয়েছে। অনুষ্ঠিত ৮টি সভায় কেন্দ্রীয় কমিটির নিকট ৬২৯৫টি মামলা প্রত্যাহারের প্রস্তাব উপস্থাপিত হয়। বিগত সরকারের ১৬বিস্তারিত…

রাউজানে নকল বিড়ি বিক্রি সিন্ডিকেটের হোতা মামুন মিয়া

চট্টগ্রামের রাউজানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমা ভাবে বিক্রি হচ্ছে নকল আকিজ বিড়ি। রাউজানের ডাবুয়া ইউনিয়নের জগন্নাথ হাটে মামুন অ্যান্ড সন্স নামের দোকান মালিক মামুন মিয়া এই নকল বিড়ি সিন্ডিকেটের মূল হোতা। কুষ্টিয়া ও রংপুর থেকে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি আমদানি করে স্থানীয় বাজারের পাশাপাশি রাউজানের বিভিন্ন বাজারেও বিক্রি করছে এই মামুন মিয়া। তার দোকানে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও মামলা হলেও বর্তমানে সক্রিয়ভাবে নকল বিড়ি বিক্রি করে চলছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ডাবুয়া এলাকার শামসুল আলমের ছেলে মো. মামুনবিস্তারিত…

ঝাউডাঙ্গায় যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসএম আব্দুল্লাহ :: ইয়াং মুসলিম জেনারেশনের আয়োজনে ঝাউডাঙ্গায় ১ম যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গার আল-হেরা মডেল একাডেমি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি শরিফ মোস্তাফিজ বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল বারী সাহেব। প্রধান আলোচক হিসেবে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা বিষয়ের উপরে আলোচনা করেন মুফতি মাওঃ দেলোয়ার হোসাইন হুজাইফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপ-অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, ইয়ং মুসলিম জেনারেশনের সাবেক সভাপতিবিস্তারিত…

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৫ মার্চ সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে “প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি” এ স্লোগানে বনজীবি নারী-পুরুষ সদস্যদের নিয়ে এ দক্ষতা উন্নয়ন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সুন্দরবনের দূষণ এবং এর পরিণতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগনকে সচেতন করার করার লক্ষ্য উন্নয়ন সংস্থা জার্মান কো-অপারেশন, রুপান্তর এবং হেলভেটাস এর আয়োজনে কর্মশালাটি বাস্তবায়িত হয়। রুপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: গোলাম কিবরিয়া সঞ্চালনায় কর্মশালাটির শুরুতে উপস্থিত বনজীবিরা পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বাস্তবতাবিস্তারিত…

রোহিঙ্গাদের পাশে থাকবে জাতিসঙ্ঘ

 নিউজ  ডেস্ক :: বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য ত্রাণসহায়তা কমানো ঠেকাতে জাতিসঙ্ঘ যথাসাধ্য সবকিছু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল শুক্রবার কক্সবাজারের উখিয়ায় বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবির ঘুরে রোহিঙ্গাদের দুর্দশা নিজ চোখে দেখে তিনি এই আশ্বাস দেন। তিনি কক্সবাজারে বসবাসরত ১১ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া সফররত জাতিসঙ্ঘ মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নেয়া সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। উখিয়ার ক্যাম্পে ব্রিফিংয়ে গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো তাদের মানবিক সহায়তার বরাদ্দ ‘নাটকীয়ভাবে’ কমিয়ে দিয়েছে, আর সে কারণেইবিস্তারিত…