ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সিটি কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মামুন হোসেন :: ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সিটি কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ মার্চ (রবিবার) বিকাল চারটায় সাতক্ষীরা সিটি কলেজ প্রাঙ্গণে কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে সেক্রেটারি বনি আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ক্যাপ সদস্য আব্দুর রহিম ও সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন। 

এসময় প্রধান অতিথি সকল ছাত্র ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে তার বক্তব্য বলেন, একটি বছর পর  রমজান মাস আমাদের জন্য রহমত নিয়ে হাজির হয়েছে, রমজানে ত্যাগ ও কুরবানির শিক্ষা নিয়ে আমরা যেন কুরআনের আলোকে আমাদের জীবনকে সাজাতে পারি সেই লক্ষ্যে সকলকে ঐক্য বদ্ধ ভাবে ভুমিকা রাখতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন শহর শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ও সিটি কলেজ শাখার সাবেক সভাপতিবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত