পাকিস্তানি ব্যান্ড জুনুন আসছে বাংলাদেশে
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন আসছে বাংলাদেশে। আগামী ২ মে তারিখ রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে কনসার্টের। সংবাদমাধ্যমকে আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তাদের পক্ষ থেকে জানানো হয়, অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশে আসছে পাকিস্তানের আলী আজমত, তার সঙ্গে ব্যান্ড জুনুন সদস্যদের পারর্ফম করার কথা রয়েছে।
এরইমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে কনসার্টের টিকিট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লি বার্ড এক হাজার নয়শ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।
এর আগে একাধিক ব্যান্ড ও গায়ক বাংলাদেশে এসেছে। এরমধ্যে রয়েছেন আতিফ আসলাম। যিনি আর্মি স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন। এছাড়া গেল বছরের ১৫ নভেম্বর আসে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’।
সম্পর্কিত সংবাদ
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করাবিস্তারিত…
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারবিস্তারিত…


