জুলাই, ২০২৫
সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু : মোমিন মেহেদী
নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু। এরা রাজনীতির নামে অপরাজনীতি করতে অতিতের ফ্যাসিস্টদের পথে অগ্রসর হচ্ছে। ‘গণমাধ্যমের টুটি চেপে ধরার রাজনীতি বনাম মব-এর বাংলাদেশ থেকে উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৮ জুলাই বিকেল ৩ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ। তিনি এসময় আরো বলেন, দেশেরবিস্তারিত…
যশোরের শার্শায় গণধর্ষণ মামলায় ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক-১
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় দু’সন্তানের জননীকে (৩৮) গণধর্ষণের অভিযোগে চারজন গ্রাম্য মাতব্বরসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার মূল আসামি সিরাজুল ইসলামকে (৪৮) সিরাজগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে দু’সন্তানের জননী গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় গ্রাম্য মাতব্বররা সালিশ বৈঠকে বসে ধর্ষণে জড়িত কাশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে আমজেদ আলী (৪৮), আক্তারের ছেলে আব্দুল্লাহ (১৭) ও টুকুর ঘর জামাই সিরাজ (৪৮) কে বেদম মারধর করেন। তারা অভিযুক্তদের তিন লাখ টাকা জরিমানা করেন।বিস্তারিত…
ইন্দোনেশিয়ায় অজগরের পেটে মিলল কৃষকের দেহ
ইন্দোনেশিয়ায় চাষের কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ৬৩ বছর বয়সী এক কৃষক। তিন দিন পর গ্রামের চাষের ক্ষেতে ২৬ ফুট লম্বা এক অজগরের পেট থেকে মিলেছে তার মরদেহ। জানা গেছে, শুক্রবার সকালে ক্ষেতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন ওই কৃষক। কিন্তু রাত পেরিয়ে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় শনিবার থাকায় জিডি করেছিলেন তার পরিবারের সদস্যরা। আজ সোমবার স্থানীয় সময় দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপের দক্ষিণ বুটন জেলার মাজাপাহিত গ্রাম থেকে ওই কৃষকের মৃতদেহ গ্রামবাসীরা উদ্ধার করেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনাবিস্তারিত…
সাতক্ষীরায় জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : জুলাই ২০২৪-এ সংঘটিত বর্বর হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা-এর পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) বিকালে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।এই কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের প্রতিবাদী স্বাক্ষর সংগ্রহ ও ফ্যাসিবাদী শক্তিগুলোর হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। গণস্বাক্ষর প্রদানকারীর মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক আহবায়ক আরাফাত হোসাইন,জেলা যুগ্ম আহবায়ক বিএনপি তাসকিন আহমেদ চিশতি, এনসিপি সাতক্ষীরা জেলা কমিটি যুগ্ম সমন্বয়ক মো: আখতারুজ্জামান,সুহাইল মাহদীন (সাদী), মুখপাত্র মোহিনী তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব তামীম তাসনীম,যুগ্ম সদস্য সচিববিস্তারিত…
হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে এবারই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশ নারী হকি দল। প্রথম অংশগ্রহণেই টুর্নামেন্টের সুপার ফোরে উঠেছে। আজ গ্রুপের শেষ ম্যাচে হংকংকে হারিয়ে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়েছে। বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। পরের ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায়। আজ একই ব্যবধানে হংকংকে পরাজিত করেছে। এ গ্রুপের চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরে একে অন্যের মুখোমুখি হবে এরপর শীর্ষ দুই দল ফাইনাল অন্য দুই দল তৃতীয় স্থানের জন্য লড়বে। বাংলাদেশ আজ চীনের দাজহুতে হংকংয়ের মুখোমুখি হয়েছিল।বিস্তারিত…
মিয়ানমারে তুমুল সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার মানুষ
মিয়ানমারে সামরিক জান্তা-বিরোধী সশস্ত্র দুটি গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলমান এই সংঘর্ষে প্রাণ বাঁচাতে দেশটির হাজার হাজার শরণার্থী পালিয়ে প্রতিবেশী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। সোমবার ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত ২ জুলাই মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিন রাজ্যের কৌশলগত বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠী চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) ও চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালংরাম (সিডিএফ-এইচ) মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়। সেদিন থেকেই চিন রাজ্যের হাজার হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে মিজোরামে ঢুকতেবিস্তারিত…
দলীয় নির্দেশনায় গণসংযোগে ব্যাস্ত জেলা বিএনপি নেতা আক্তারুল ইসলাম
এম এ আজিজ নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া উপজেলায় বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন,সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম। তিনি উপজেলার বিভিন্ন হাট- বাজার,গ্রাম -গঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরন করে চলেছেন।এলাকার বিভিন্ন মানুষের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি দায়িত্ব দেন তাহলে অবশ্যই আগামী সংসদ নির্বাচনে অংশ নিবেন। তিনি আরও বলেন দলীয় নির্দেশনায় দলকে সুসংগঠিত ও শক্তিশালি করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি এবং আগামীতেও সবসময় দলের হয়ে কাজ করে যাবো।বিস্তারিত…
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ছয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজিপ্রেস (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়) প্রকাশ করে। গেজেটে উল্লেখ করা হয়েছে, তফসিল বর্ণিত আসামিদেরকে জানানো যাচ্ছে যে, যেহেতু, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রহিয়াছে। যেহেতু এই কোর্ট বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে, তারা গ্রেফতারবিস্তারিত…
ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার ভোরের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এই হামলার কয়েক ঘণ্টা পর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েবিস্তারিত…
জাতীয় বিশ্ববিদ্যালয়: পরীক্ষায় নকল করলেই ৪ বছর নিষিদ্ধ
পরীক্ষায় কোনো শিক্ষার্থী নকল বা যেকোনো অসদুপায় অবলম্বন করলে, তার পরীক্ষা বাতিলসহ তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হবে। অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাকে সামনে রেখেন এমনই কঠোর নির্দেশনা জারি করে জাতীয় বিশ্ববিদ্যালয়। শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি থাকবে। প্রশ্নফাঁস, নকল বা যেকোনো ধরনের অসাধু কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষায় অসদুপায় হিসেবে পরীক্ষা কক্ষে একে অপরের সঙ্গে যোগাযোগ করা ওবিস্তারিত…


