হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে এবারই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশ নারী হকি দল। প্রথম অংশগ্রহণেই টুর্নামেন্টের সুপার ফোরে উঠেছে। আজ গ্রুপের শেষ ম্যাচে হংকংকে হারিয়ে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়েছে।
বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। পরের ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায়। আজ একই ব্যবধানে হংকংকে পরাজিত করেছে।
এ গ্রুপের চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরে একে অন্যের মুখোমুখি হবে এরপর শীর্ষ দুই দল ফাইনাল অন্য দুই দল তৃতীয় স্থানের জন্য লড়বে।
বাংলাদেশ আজ চীনের দাজহুতে হংকংয়ের মুখোমুখি হয়েছিল। প্রথম দুই কোয়ার্টার গোলশূন্য ছিল। ৩৪ মিনিটে কনা ফিল্ড গোল করে লিড আনেন। এই কোয়ার্টারে রিয়ার গোলে বাংলাদেশের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়।
হংকং খেলায় ফেরার জন্য শেষ কোয়ার্টারে মরিয়া ছিল। ৫৭ মিনিটে অধিনায়ক রিমন পেনাল্টি কর্ণার থেকে গোল করলে বাংলাদেশের জয় ছিল সময়ের অপেক্ষা। আম্পায়ারের শেষ বাঁশির সঙ্গে বাংলাদেশ দল উল্লাসে মাতে।
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


