শুক্রবার, জুলাই ১১, ২০২৫
বড়খামার জামে মসজিদ পরিদর্শনে জেলা জামায়াতের নেতৃবৃন্দ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়খামার জামে মসজিদ পরিদর্শন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতের নেতৃবৃন্দ। শুক্রবার (১১ জুলাই) জুম্মা নামাজের পূর্বে জেলা জামায়াতের নেতৃবৃন্দ বড়খামার জামে মসজিদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। এরপর আগত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নসিহত পেশ এবং মসজিদে জু্ম্মার নামায আদায় করেন। বড়খামার মসজিদের খতিব ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি আজিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি আনিছুর রহমান, মসজিদের সভাপতি আঃ গফ্ফারসহ মসজিদবিস্তারিত…
কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার
এম এ আজিজ নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ইলিশপুর গ্রামের ইটভাটার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইজিবাইক চালক হাসান আলী (৫০)। যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের মৃতঃ সিরাজুল (নেদু) সরদারের জামাতা। নিহতের (চাচাত)শ্বশুর আজহার সরদার জানান, হাসান আলীর বাড়ী কুষ্টিয়া। সে প্রায় ৪০বছর যাবত শ্বশুরালয়ের পাশেই বসবাস করে। তার ১ ছেলে ৩ মেয়ে আছে। সে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। গতকাল থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানান,তার লাশ পাওয়া গেছে। কলারোয়াবিস্তারিত…


