শনিবার, জুলাই ২৬, ২০২৫
সুন্দরবনে বন বিভাগের অভিযানে অবৈধ জাল সহ নৌকা জব্দ
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাগাদোবেকি বন টহল ফাঁড়ির বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে অবৈধ ভেশালজাল সহ ১ নৌকা জব্দ করেছে। এ সময় মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জানা গেছে শনিবার (২৬ জুলাই) ভোর ৫ টার দিকে কাগা নদীর বাওনের খাল এলাকা হতে অভিযান চালিয়ে এই জাল সহ নৌকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন কাগাদোবেকি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এসিএফ মোঃ শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে
সভাপতি এম এ হাসান ও সম্পাদক আব্দুল হাকিম
চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ শে জুলাই চালতেতলা বাজারস্থ হাজী সোহারাব আলী মসজিদ মার্কেটে বেলা ১২টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে ২০০ ভোটারের মধ্যে ১৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শিক্ষক মোঃ নজিবুল ইসলাম। উক্ত নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে এড. এমএ হাসান ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তারবিস্তারিত…
কলারোয়া সীমান্তে ভারতীয় মদসহ বিভিন্ন পণ্য উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ১৪৬ বোতল মদ, ওষুধ, শাড়ি, বোরকা, আগরবাতি ও পুরাতন মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৬ জুলাই) কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা, মাদরা, তলুইগাছা, হিজলদি, সুলতানপুর, চান্দুড়িয়া, সাতক্ষীরা সীমান্তের পদ্মশাখরা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। শনিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক ৩টি অভিযানে সীমান্তবর্তী দখলের মোড় নামক স্থান থেকে ৯৬ বোতল ভারতীয় মদ এবং কলারোয়া ও সাতক্ষীরা সদর থানাধীন ভাদিয়ালি থেকে ১ লাখবিস্তারিত…


