বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫
ফিংড়িতে ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্সর স্পিরিট কল প্রজেক্টের আয়োজনে টিডিএইচ এর সহযোগিতায় ফিংড়ি ইউনিয়ন ভিত্তিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ফিংড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে ২৪শে জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উক্ত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুদের জীবন দক্ষতার উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা জলবায়ু পরিবর্তনে কি ভাবে ভূমিকা রাখতে পারে এবং ইউনিয়ন পরিষদ কিভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করতে পারে এবিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এলাকার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং নিরাপদ ফুটবল খেলায় আরো কিভাবে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধিতেবিস্তারিত…
কলারোয়ায় টাক্সফোর্সের অভিযানে পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে জরিমানা
কামরুল হাসান।। কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুল মোড়ে গুণগত মান সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার (জার) ও নিম্নমানের উৎপাদন ও পানি বিক্রি করায় বিসমিল্লাহ পিওর ড্রিংকিং ওয়াটার নামের এক প্রতিষ্ঠানের বিপণন বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনা বিভাগীয় কার্যালয় থেকে উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুল মোড় এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শনকারী কর্মকর্তা আলি হাসান জানান, উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুল মোড় এলাকায় মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিংবিস্তারিত…
নিখোঁজের ছত্রিশ দিনেও উদ্ধার হয়নি সাতক্ষীরার স্কুল ছাত্রী মন্দিরা
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নিখোঁজের এক মাস ছয় দিন পার হলেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রীর। এ ঘটনায় অপহরণ মামলা করেছে পরিবার। তবে মেয়ে উদ্ধার না হওয়ায় উদ্বেগ আর হতাশায় দিন পার করছে ভুক্তভোগী পরিবার। তাদের মেয়ে বেঁচে আছে কিনা, মর্মান্তিক কিছু ঘটে গেছে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নিখোঁজ স্কুল ছাত্রী মন্দিরা দাস (১৬), সাতক্ষীরা সদরের মাগুরা বীনেরপোতা এলাকার বাসুদেব দাসের মেয়ে। স্থানীয় একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। মন্দিরা দাসের বাবা বাসুদেব দাস বলেন, আমার মেয়ে স্কুলে আসা যাওয়ার পথে স্থানীয় একই এলাকারবিস্তারিত…


