কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

কামরুল হাসান।। কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকমণ্ডলীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ায় মরহুম আছির উদ্দিন শায়েদা অডিটোরিয়ামে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে এ মাধ্যমিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আদর্শ শিক্ষক পরিষদ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে নৈতিক ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান।

আদর্শ শিক্ষক পরিষদ, কলারোয়া উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলা, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়ন এবং নৈতিক শিক্ষা প্রসারে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও সমাবেশে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে ভবিষ্যতে শিক্ষক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
  • ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা