রবিবার, জুলাই ১৩, ২০২৫
কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন নিন্দনীয় : জামায়াত আমির
মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। তবে কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান লেখেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন, প্রতিবাদের ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।’ তিনি লেখেন, ‘সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজজীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ববিস্তারিত…
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন। রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দেশটির ৮২ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক পোস্টে বুহারির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ডিজিটাল যোগাযোগবিষয়ক বিশেষ সহকারী বশির আহমাদ। পোস্টে তিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পরিবার আজ দুপুরে লন্ডনের একটি ক্লিনিকে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে। মুহাম্মাদু বুহারির এই বিশেষ সহকারী লিখেছেন, ‘‘আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করেন, আমিন।’’ ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারিবিস্তারিত…
কলারোয়ার হোমিও চিকিৎসক শেখ ইমান আলির ১৬তম মৃত্যুবার্ষিকী আজ
কামরুল হাসান।। কলারোয়ার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা: শেখ ইমান আলির ১৬তম মৃত্যুবার্ষিকী আজ রোববার(১৩জুলাই)। প্রয়াত ডা: শেখ ইমান আলি কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর পিতা। ২০০৯ সালের আজকের এই দিনে কলারোয়া হাসপাতাল সড়কের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর গ্রামের বাড়ি উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলি গ্রামে। জানা যায়, ডা: শেখ ইমান আলি সুদীর্ঘ ৪৫ বছর ধরে সুনামের সাথে এ জনপদে হোমিও চিকিৎসা সেবা দান করে গেছেন। কর্মজীবনের শুরুতে ষাটের দশকে তিনি কলারোয়ার খোরদো হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলেও তিনি শিক্ষকতা করেন।বিস্তারিত…


