বুধবার, জুলাই ৯, ২০২৫
কলারোয়া সীমান্তে ভারতীয় মদ, ওষুধ ও শাড়ি উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৯ জুলাই) কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা, মাদরা, হিজলদি, চান্দুড়িয়া, সুলতানপুর, তলুইগাছা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে কলারোয়া সীমান্তের কেঁড়াগাছি ও গাড়াখালি থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেন। অপরদিকে চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের গোয়ালপাড়া থেকে ১ লাখ ৪০ হাজার টাকাবিস্তারিত…
‘বিগ বস ১৯’-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন সালমান!
সালমান খান ছাড়া বিগবস কল্পনাই করা যায় না। স্বভাবসুলভ উপস্থাপনার মাধ্যমে রিয়েলিটি শোটি জনপ্রিয় করে তুলেছেন। এজন্য মোটা পারিশ্রমিকও পকেটে ভরেন ভাইজান। শোনা গেল নতুন সিজনে নাকি তা আরও বাড়িয়ে নিচ্ছেন পর্দার টাইগার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’। আগামী মাসের শেষে প্রিমিয়ার হওয়ার কথা। পরবর্তী সাড়ে পাঁচ মাস ধরে টানা চলবে এই শো। আর সেই শো বাবদ গতবার যেখানে ২৫০ কোটি নিয়েছিলেন সালমান। এবার সেখানে ৩০০ কোটিরও বেশি নিয়েছেন। ‘বিগ বস ১৭’র জন্য সালমান পেয়েছিলেন ২০০ কোটি টাকা। দুই বছর আগের তুলনায়বিস্তারিত…
সাতক্ষীরা সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। ৮ জুলাই রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় কামরুজ্জামান কামুকে সভাপতি ও সুমুনুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম শফি, সহ-সভাপতি বদরুল আলম পিয়ার, আমজাদুল হক মল্লিক ছট্টু, হাফিজুর রহমান মুকুল, আলী শাহীন, মাহবুবুর রহমান জজ, আক্তারুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক তাকদীর আহসান রুবেল, সোহরাব হোসেন বাবলু, নাছির উদ্দীন, আফরহীম সিদ্দিক কমল, কোষাধ্যক্ষ শেখ আলী যুবায়ের মামুন, দপ্তরবিস্তারিত…
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম
কয়রার পর্যটন কেন্দ্রটি এই এলাকার মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটাবে
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন সুন্দরবনকে ঘিরে কয়রার পর্যটন কেন্দ্রটিকে এই এলাকার মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটাবে। এটিকে পরিচিত করতে হলে সকল মানুষকে এগিয়ে আসতে হবে। দেশের অনেক অঞ্চল থেকে এখানে ঘুরতে আসবে মানুষ৷ তারা প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভুমি সুন্দরবনকে খুব কাছ থেকে দেখতে পাবে। আর এতে করে আনন্দ উপভোগ করবে পর্যটকরা। তিনি আরও বলেন, পর্যটন কেন্দ্রটি কয়রার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। এটি স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে তুলে ধরবে। এ সময় তিনি সুন্দর বনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক,ও পলিথিনের ব্যবহারে মানুষকে সচেতন থাকতেবিস্তারিত…
ভারি বর্ষণে পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল স্থলবন্দর
বেনাপোল প্রতিনিধি : জলবদ্ধতায় বেনাপোল স্থলবন্দরে অনেক স্থানে হাটু পানি জমায় মারাত্বক ভাবে ব্যহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া। যানবাহন ও নিরাপত্তাকর্মীদের চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় ইতিমধ্যে পণ্যবাহী ট্রাক প্রবেশের কেয়কটি গেট বন্ধ করেছে বন্দর কর্তৃপক্ষ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বন্দরে হাটু পানিতে কয়েক বছর ধরে এ দূর্ভোগ হলেও নজর নাই বন্দর কর্তৃপক্ষের। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন, রেল কর্তৃপক্ষ কালভাট না রেখে মাটি ভরাট করায় পানি নিষ্কাসনে বাধা গ্রস্থ হচ্ছে। এদিকে বন্দরে পড়ে থাকা কেমিকেল মিশ্রিত পানিতে দিন দিন স্বাস্থ্য ঝুকি বাড়ছে শ্রমিকদের। বন্দরের একটি ইয়ার্ড ঘুরে প্রথমবিস্তারিত…
শুধু হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
গণহত্যার জন্য শুধু শেখ হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৯ জুলাই) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। ডা. আব্দুল কুদ্দুস নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলমের অধীনে চিকিৎসাধীন আছেন। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষাণলের শিকার বিএনপি। আর সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচারবিস্তারিত…
মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র, ফেডারেল স্বাস্থ্য বিভাগ এবং কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) টিকাসংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ছয়টি শীর্ষস্থানীয় চিকিৎসা সংগঠন। মামলায় দাবি করা হয়েছে, কোভিড টিকার ওপর নতুন সীমাবদ্ধতা বিজ্ঞানসম্মত নয় এবং জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। মঙ্গলবার এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালতে করা মামলাটি স্বাস্থ্যবান শিশু ও গর্ভবতী নারীদের জন্য কোভিড টিকাকে আবারও সুপারিশ করা টিকার তালিকায় ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। মামলার বাদীদের মধ্যে আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস, ইনফেকশাস ডিজিজ সোসাইটি, আমেরিকান কলেজ অববিস্তারিত…
আশাশুনিতে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপন স্থান পরিদর্শনে জেলা প্রশাসক
জি এম মুজিবির রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগরে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের লক্ষ্যে স্থান নির্ধারনে স্থান নির্বাচন কল্পে এলাকা পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসক মো: মোস্তাক আহস্মেদ এলাকা পরিদর্শনে আসেন। সাতক্ষীরা জেলা প্রশাসকের নেতৃত্বে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক প্রতাপনগরে ২৪ জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের নির্ধারিত জায়গা নির্ধারণের লক্ষ্যে এলাকার কয়েকটি স্থান পরিদর্শন করেন। সবশেষ প্রতাপনগর ইউনাইটেড একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়ে) পূর্ব পাশে স্মৃতি স্মারক স্থাপনেরবিস্তারিত…
আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা
সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন কমিটিতে সভাপতি পদে সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবু সাইদ বিশ^াস, অভিভাবক সদস্য রবিউল ইসলাম ও সদস্য সচিব প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ রুহুল আমিনকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক মনোনীত হয়েছেন। ৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির হলরুমে নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সম্মানিত সদস্যবৃন্দদের মাদ্রাসা কর্তৃক ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও অধ্যাপক মাওলানা আবুল হাসানের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধানবিস্তারিত…


