শনিবার, জুলাই ১২, ২০২৫
কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ করলেন সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয়েছে। শুক্রবার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ার বাসভবনে সদস্য নবায়ন ফরম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদীর সভাপতিত্বে এ অনুষ্ঠিত অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য আবুল ইসলাম হাবিব বলেন, সংগঠনের গতিশীলতা বাড়াতে এই সদস্য নবায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী তিন দিনের মধ্যে এই সদস্য নবায়ন ফরম পূরণ করার জন্য তিনি বিশেষভাবে তাগিদ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,বিস্তারিত…
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ঘোষণা
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আগামী ২৮ ও ২৯ জুলাই শুরু হবে এই সম্মেলন। শুক্রবার আরব নিউজকে কূটনীতিকরা নিশ্চিত করেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৮ ও ২৯ জুলাই পুনরায় শুরু হবে, বিস্তারিত শীঘ্রই জানানো হবে। এই সম্মেলনটি গত মাসের ১৭-২০ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য উচ্চস্তরের আন্তর্জাতিক সম্মেলন নামে অনুষ্ঠত হওয়ার কথা ছিল। গতবিস্তারিত…
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।শুক্রবার (১১ জুলাই) রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, রাতে বাগানবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ টহলরত অবস্থায় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতবিস্তারিত…


