রবিবার, জুলাই ২৭, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে রিফাত বলেন, অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হয়ে জানানো যাচ্ছে যে, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো। সংগঠনটির আগামী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে জানানো হবে। গত ২৫ জুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়। ভোটেরবিস্তারিত…
আগামী মাসে ৫টি ম্যাচ খেলবেন নেইমাররা
সাম্প্রতিক সময়ে মাঠে সময়টা ভালো যাচ্ছে না নেইমার জুনিয়রের। লম্বা সময় ধরে লড়াই করছেন চোটের সঙ্গে। চোট কাটিয়ে ফিরলেও আবারো অল্প সময়ের মধ্যেই চোটে পড়ে যাচ্ছেন। এমনকি ম্যাচ খেলার সুযোগ পেলেও আগের মতো আর পারফর্ম করতে পারছেন না। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নতুন করে শুরু করতে চেয়েছিলেন নেইমার। স্বপ্ন ছিল এখান থেকেই ক্যারিয়ারের শেষ করার। তবে সেই স্বপ্নের পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। চলতি মৌসুমে ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসের হয়ে খেলেছেন মাত্র ৭ ম্যাচ। চোট ও ফিটনেসের সমস্যায় বেশিরভাগ ম্যাচেই নেইমারকে দলে পায়নি সান্তোস। আর নেইমারবিহীন সান্তোসও ছন্দে নেই, ১৭বিস্তারিত…
জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করল সরকার
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করেছে সরকার। রোববার (২৭ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ১৫-এ দেওয়া ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন, ২০২৫ গঠন করা হয়েছে। এতে আরও বলা হয়, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মো. মোসলেম উদ্দীনবিস্তারিত…


