জুলাই, ২০২৫

 

প্রতিপক্ষের জালে ৭ গোল, বার্সেলোনার বড় জয়

প্রতিপক্ষ সিউল এফসির সঙ্গে শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে ছিল বার্সেলোনা। মাঠের খেলাতেও দেখা গেল তারই প্রতিফলন। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোল করার পর রীতিমতো গোল উৎসবে মেতে উঠল কাতালান ক্লাবটি। অবশ্য দমে না গিয়ে ভীতি ছড়িয়েছে সিউলও। যদিও শেষ পর্যন্ত বড় জয়ে শেষ হাসি বার্সারই। এশিয়া সফরে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে ৭-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সিতে আজ প্রথম গোলের দেখা পেয়েছেন লামিনে ইয়ামাল। প্রথমার্ধে দুটি গোল করেছেন তিনি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন ফেরান তরেস। এছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন রবার্টবিস্তারিত…


নির্ধারিত সময়েই নির্বাচন, আগামী ৫-৬ দিন খুবই ক্রুশিয়াল: প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই হবে, এক দিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসঙ্গে তিনি বলেন, ‘আগামী পাঁচ-ছয়টা দিন খুবই ক্রুশিয়াল (অত্যন্ত গুরুত্বপূর্ণ)।’ প্রেস সচিব বলেন, ‘আমরা সেই জায়গায় এখনো আছি। নির্বাচন একটা দিনও দেরি হবে না। আমরা আশা করি, খুবই উৎসবমুখর পরিবেশে ভালো একটা নির্বাচন হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফ-এরবিস্তারিত…


সাতক্ষীরা সদর উপজেলা ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় স্বেচ্ছাস সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামবিস্তারিত…


কলারোয়ায় নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অবহিতকরণ সভা

কামরুল হাসান।। কলারোয়ায় নিরাপদ পানি সংগ্রহ-সংরক্ষণ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনার ওপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্যা আরবান পুওর (ডাবলুএসইউপি) এর সহযোগিতা ও কলারোয়া পৌরসভা আয়োজিত এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। বুধবার (৩০ জুলাই) কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শহরের স্বল্প আয়ের জনগণের ওয়াস সুবিধা দিয়ে জীবনমানের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ পানি সংগ্রহ- সংরক্ষণ ও পানের উপায়, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা- এসব নানা বিষয় আলোচকবৃন্দ বিস্তারিতভাবে তুলে ধরেন। মুখ্য আলোচক ছিলেন ওয়াস কান্ট্রি ম্যানেজার উত্তমবিস্তারিত…


বেনাপোল স্থলবন্দরে চাঁদা উত্তোলনকারী ৬৫ আনসার সদস্য প্রত্যাহার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনকারী ৬৫ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে ৬৫ জন আনসার সদস্যকে শাস্তিমূলক অন্যত্র বদলি করা হয়েছে। বেনাপোল বন্দরে সদ্য যোগদানকারী আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অন্যত্র বদলি করা হয়। আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। প্রথম ধাপে ৬৫ জন বদলি হলেও পরবর্তীতে অন্যান্যদেরও বদলি করা হবে।বিস্তারিত…


গভীর সংস্কার না করলে আবারও স্বৈরাচার আসতে পারে: প্রধান উপদেষ্টা

গভীর সংস্কার না করলে দেশে আবারও স্বৈরাচার আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয়। জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সূচনালগ্ন থেকেই জাতিসংঘ আমাদের রূপান্তরের এক গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। আমি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে তার অকুণ্ঠ সমর্থন ও সংহতি এবং এ বছরের মার্চে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানাই। আমি হাইকমিশনার ভোলকার টার্ক, ওএইচসিএইচআর ফ্যাক্ট-ফাইন্ডিং টিমের সদস্য,বিস্তারিত…


যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করল আমেরিকা

১৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ‍যুক্তরাষ্ট্র, যা রাশিয়ার জন্য একটি সম্ভাব্য সতর্কবার্তা। প্রতিরক্ষা সূত্র ও বিশেষজ্ঞদের বরাতে সোমবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ জুলাই একটি মার্কিন সামরিক পরিবহন বিমান নিউ মেক্সিকোর কির্টল্যান্ড বিমান বাহিনী ঘাঁটি থেকে সক্রিয় ট্রান্সপন্ডার নিয়ে পূর্ব ইংল্যান্ডের আরএএফ ল্যাকেনহিথে উড়ে যায়। বেশ কয়েকজন প্রতিরক্ষা বিশ্লেষকের মতে, বিমানটিতে বি৬১-১২ থার্মোনিউক্লিয়ার বোমা বহন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, যা ২০০৮ সালের পর যুক্তরাজ্যে প্রথম মার্কিন পারমাণবিক মোতায়েনের ঘটনা। ন্যাটোর সাবেক জ্যেষ্ঠ অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তাবিস্তারিত…


কলারোয়ায় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

কামরুল হাসান।। কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উপজেলার বোয়ালিয়াস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান একটি কাঁচা রাস্তা সংস্কারের বিষয়ে তাঁর নামে দেওয়া মিথ্যা, ভিত্তিহীন অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে মোখলেছুর রহমান বলেন, বোয়ালিয়ায় গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বেলতলা নামক স্থানে একটি কাঁচা রাস্তা সংস্কারের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ দেয়া দেওয়া হয়। এই প্রকল্পের কাজের বিপরীতে ইতোমধ্যে ৬৫ হাজার টাকা প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলাবিস্তারিত…


কয়রায় সাইক্লোন সেল্টারের সমস্যা সমাধানে করণীয় বিষয়ে সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় দুর্যোগকালিন সময় আশ্রয় নেওয়া সাইক্লোন শেল্টারের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ের উপর এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলার বিআরডিবির হলরুমে জেজেএসের এসসিভিএস প্রকল্প এই এ্যাডভোকেসি সভার আয়োজন করে। এতে কয়রা সদর ও উত্তর বেদকাশি ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার আঃ রহমানের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, শিক্ষক নারায়নবিস্তারিত…


পাগলী মা হলো, বাবা হলো না কেউ

পাইকগাছায় রাস্তার উপর সন্তানের জন্ম দিলেন এক মানসিক ভারসাম্যহীন পাগলী

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ মানুষ রুপের পশুদের আক্রমণের শিকারে ভারসাম্যহীন পাগলী হয়ে পড়ে অন্তস্বত্বা। অচেনা অজানা পরিচয়হীন কুমারী পাগলী হলো মা। কোথা থেকে কতদিন এ এলাকায় সেটাও রয়ে গেছে অজানা। রাস্তার উপর ফুটফুটে ২.৬ কেজি ওজনের সন্তান ভূমিষ্ট হলো ডাক্তার কিংবা ধাত্রী ছাড়াই। খুলনার পাইকগাছার পৌরসদরের প্রধান সড়েকের পাশে একটি দোকানের সিড়ির উপর সন্তান প্রসব করেছে মানসিক ভারসাম্যহীন পাগলী এক মা। সে মা হয়েছে কিন্তু বাপ হয়নি কেউ! মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ সন্তান ভূমিষ্ট হয়। উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে পৌরসভার ৫ নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে এস এম সাউন্ড-এরবিস্তারিত…